চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল-রাজ্জাকরা আবারও পরীক্ষার সুযোগ পাবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হচ্ছে ১০ অক্টোবর। তার আগে আটটি বিভাগীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিপ টেস্ট নিয়েছে বিসিবি। ফিটনেস পরীক্ষায় বোর্ডের বেধে দেয়া লেভেল (১১) ছুঁতে পারেননি ঘরোয়াতে নিয়মিত পারফর্মারদের বেশ কয়েকজন।

অকৃতকার্যদের তালিকায় আছেন বেশকিছু ভারি নাম। আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, নাদিফ চৌধুরীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা টার্গেট ছুঁতে পারেননি। এনসিএলের দলে বিবেচনায় আসতে তাদের আবারও দিতে হবে পরীক্ষা। নির্ধারিত মান ছুঁতে পারলেই কেবল সুযোগ মিলবে প্রথম শ্রেণির ক্রিকেটের আসরটিতে খেলার।

গত বছর থেকে বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য ফিটনেসের পরীক্ষা নেয়া শুরু করে। তখন বিপ টেস্টে ৯ পেলেই চলত। দুইধাপ বাড়িয়ে এবার করা হয়েছে ১১। যেটি জাতীয় দলের জন্য নির্ধারিত মানের সমান।

Banglabid

যারা মানদণ্ড পূরণ করতে পারেননি তারা আরও কয়েকদফা পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই ফিটনেসের ব্যাপারে কঠোর হচ্ছে বোর্ড। তবে পর্যাপ্ত সুযোগ থাকবে নির্দিষ্ট মান ছুঁয়ে দলে ঢোকার।

‘গতবার যে স্কোরটা ছিল, এবার তারচেয়ে একটু বেশি। এটা খেলোয়াড়রা সবাই জানত। নতুন কিছু না। আলোচনা একটু বেশি হয়েছে হয়ত, যেহেতু লেভেলটা একটু বাড়ানো হয়েছে। কিন্তু আমার মনে হয় যে যাই বলুক, খেলোয়াড়রা এটি খুব ইতিবাচকভাবে নিয়েছে। এটা তাদের জন্যই ভালো, সবাই এটা উপলব্ধি করতে পেরেছে। যে কারণে আমি খুবই খুশি।’

‘যতদূর দেখলাম এখন পর্যন্ত ঢাকাতে, ঢাকার বাইরের ফলাফল আমরা এখনও হাতে পাইনি। ঢাকাতে এখন পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ পাশ করে গেছে। যে লক্ষ্যটা (১১) দেয়া হয়েছিল, সেটা পূরণ করতে পেরেছে। আমরা বলেছি যে, যদি কেউ পূরণ করতে না পারে, আমরা দ্বিতীয়-তৃতীয় বা চতুর্থবার নেব। সুযোগটা থাকবে ওই লেভেলে আসার।’

Reneta

‘আমরা একটা স্ট্যান্ডার্ড অনুসরণ করার চেষ্টা করছি। কালচার তৈরি করার চেষ্টা করছি। আশা করছি সবাই এটা বুঝতে পারবে। আমার খেলোয়াড়রা বুঝতে পেরেছে তো আমি খুবই খুশি।’

‘দরকার হলে ৫বার পরীক্ষার সুযোগ দেব। গতবারও দিয়েছি। ৪-৫ জন পারেনি লেভেল ছুঁতে। তাদেরকে রাখা হয়নি এবং সময় দেয়া হয়েছিল, বলা হয়েছিল যখনই পারবা পরদিনই টিমে ঢুকে যাবা। গতবার এভাবে ৩-৪ জন ঢুকেও গিয়েছিল। আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে, ভবিষ্যতের ক্রিকেটের জন্য আমরা একটা ব্র্যান্ড সেট করতে চাই। সেটার প্রথম শর্ত হল ফিটনেস এবং ফিল্ডিং। এ দুটি সবার আগে।’ জানান হাবিবুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলজাতীয় ক্রিকেট লিগ-২০১৯রাজ্জাকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগদ-এ নিবন্ধন করলে স্মার্টফোন জেতার সুযোগ

পরবর্তী

থানবার্গকে কটাক্ষ করে চাকরি গেল ফুটবল কোচের

পরবর্তী

থানবার্গকে কটাক্ষ করে চাকরি গেল ফুটবল কোচের

পদত্যাগের দাবিতে জাবি উপাচার্যকে লাল কার্ড

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT