চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমের শুরুর দিনেই প্রায় ভুলতে বসা সেঞ্চুরির স্বাদ নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক।

ঘরোয়া ক্রিকেটে ফিরে শুরুর ভাগে ব্যাটে রানবন্যা ছোটাতে পারেননি। সেটা নিয়ে আক্ষেপ ছিল। ইনিংস বড় করতে কঠোর পরিশ্রম করে যাওয়ার কথা বলেছিলেন আশরাফুল। সেটার ফল টেনে আনলেন মাঠেও। চট্টগ্রামে ১০০ রানে অপরাজিত থেকে এগোছেন সামনের দিকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নেমেছে ঢাকা মেট্রো। শুক্রবার দলের তিন উইকেট পড়ার পর ক্রিজে আসেন আশরাফুল। সঙ্গী অধিনায়ক মার্শাল আইয়ুব (১১)। কিন্তু জুটি বড় হয়নি।

পরে যোগ দেন মেহরাব হোসেন জুনিয়র। দুজনেই দাঁড়িয়ে যান। ১৬৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

আশরাফুল ১০০ রানের ইনিংস সাজিয়ে এগোচ্ছেন ১২ চার ও ২ ছয়ে ১৮০ বলে। ইনিংসের ৮০তম ওভারের তৃতীয় বলে নাঈম হাসানকে বাউন্ডারি মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। সঙ্গী মেহরাব জুনিয়র ৫ চার ও এক ছয়ে ১৮৩ বলে ৬৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন।

দুজনের শতরানের জুটিতে ৮১ ওভারে ৪ উইকেটে ২৩৯ রান তুলে সংগ্রহ বাড়াচ্ছে মেট্রো। শুরুতে শামসুর রহমান ৫, সৈকত আলি ৩৮, আসিফ আহমেদ ১৮ রানে সাজঘরে ফিরেছেন।

Reneta

৩৩ বছর বয়সী আশরাফুল ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার আগে যেকোনো ধরনের ক্রিকেটে শেষবার সেঞ্চুরি করেছিলেন সেই ২০১৩ সালের মার্চে, গল টেস্টে। ঘরোয়াতে প্রথম শ্রেণির ম্যাচে সেটি ২০১৩ সালের জানুয়ারিতে। বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন মধ্যাঞ্চলের হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT