চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশঙ্কাপূর্ণ পুঁজি নিয়ে লড়ছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে মোহাম্মদ মিঠুনের ৪৩ রানের ওপর ভর করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৪ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ১৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান।

১১তম ওভারের পঞ্চম বলে আমজাদ জাভেদকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ।  হিট উইকেটের শিকার হয়ে ফেরেন তিনি।

পরপর দুই বলে মোহাম্মদ শাহজাদ এবং এসপি পাতিলকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন কাটার মুস্তাফিজ। তারা দুজনই মুস্তাফিজের স্লোয়ারে বিভ্রান্ত হন। তাদের বিদায়ে এখন ক্রিজে আছেন  মুহাম্মদ উসমান এবং আমজাদ জাভেদ।

সপ্তম ওভারের প্রথম বলেই সাইমন আনোয়ারকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলেন মাশরাফি। মাহামুদউল্লাহর হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ১ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন মোহাম্মদ শাহজাদ এবং মুহাম্মদ উসমান।

রোহান মুস্তাফাকে ফিরিয়ে আমিরাতের ২৪ রানের প্রতিরোধ জুটি ভেঙেছেন টাইগার ক্যাপ্টের মাশরাফি বিন মর্তুজা। কাটার বয় মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৮ রান।

Reneta

টাইগারদের মামুলি সংগ্রহ মোকাবিলা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আমিরাত। মুহাম্মদ কালিমকে ফিরিয়ে টাইগারদের শুভ সূচনা এনে দিয়েছেন পেসার আল আমিন হোসেন। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই শূন্য রানেই মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরে তিনি।

টসে হেরে ব্যাট করতে নেমে টাইগারদের শুভ সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার।  তাদের ওপেনিং জুটিতে প্রথম ৩২ বলেই তুলে নেয় ৪৬ রান।

এরপরই বিপজ্জনক হয়ে ওঠা সৌম্য সরকারকে ফিরিয়ে আমিরাতের প্রথম সাফল্য এনেদেন মোহম্মদ শাহাজাদ। শাহাজাদের ফুল লেন্থের বল তুলে মারতে গিয়ে আউট সাইড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৪ বল খেলে সৌম্য সংগ্রহ করেন ২৩ রান।

সৌম্যের বিদায়ে উইকেটে আসা সাব্বির রহমান থিতু হওয়া আগেই প্যাভিলিয়নের পথ ধরেন।  ফাহাদ তারিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। রোহান মুস্তাফার বলে ফেরার আগে মিথুনের সঙ্গে ২৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যদিও তার অবদান মাত্র ৬ রান।

রোহান মুস্তফার দ্বিতীয় শিকার মোহম্মদ মিঠুন। ক্যারিয়ারের প্রথম টি২০ অর্ধশত থেকে হাত ছোঁয়া দূরত্বে (৪৭) স্টাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

মিঠুন ফেরার দুই রান বাদেই প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। মোহাম্মদ নাভেদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪ রান।

১৮ ওভারে পরপর দুই বলে সাকিব এবং নুরুল হাসানকে তুলে নিয়ে বাংলাদেশের রানের চাকা থমকে দেন আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ। তাদের বিদায়ে মাশরাফি ক্রিজে এলেও নাভেদের বলে শূণ্য রানে ফেরেন টাইগার কাণ্ডারি।

শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। মাহামুদউল্লাহ রিয়াদ ৩৫ রানে অপরাজিত থাকেন। 

অমিরাতের পক্ষে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন মোহাম্মদ নাভেদ এবং আমজাদ জাভেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশঙ্কাপূর্ণ পুঁজি নিয়ে লড়ছে টাইগাররা

পরবর্তী

আশঙ্কাপূর্ণ পুঁজি নিয়ে লড়ছে টাইগাররা

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের আর্ট ফেস্ট

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের আর্ট ফেস্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT