আদালত

আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

আল জাজিরার লোগো, আন্তর্জাতিক সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জাজিরার লোগো, যা একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধে চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমডি এনামুল কবির ইমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেছেন বলে রাতে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এই রিটে আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা এই রিটটি বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় ৫২৪ নম্বর ক্রমিকে শুনানির জন্য রয়েছে।

বিষয়:আল-জাজিরা রিট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…