আল আকসা মসজিদের কাছে গোলাগুলি, নিহত ২

আল আকসা মসজিদের কাছে গোলাগুলির ঘটনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জেরুজালেমে অবস্থিত ওল্ড সিটির আল আকসা মসজিদের কাছাকাছি এক বন্দুকধারীর সাব মেশিনগানের গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
বিবিসি জানায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ওমর বরলেভ বলেন, ওই বন্দুকদারি হামাসের সদস্য ছিলেন। পূর্ব জেরুজালেমে ঐতিহাসিক আল আকসা মসজিদের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, দুর্ঘটনায় যুক্ত এলাকার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
ওল্ড ফিলিস্তিনের ৪২ বছর বয়সী ওই হামলাকারীকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






