চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেবেন আহমদ শফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A

দিল্লির অ্যাপোলো হাসপাতালে উন্নত চিকিৎসার নিতে ভারতে গেছেন ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

হেফাজতে ইসলামের প্রেস সচিব মনির আহমদ চ্যানেল আই অনলাইনকে বলেন, শাহ আহমদ শফীর ছোট ছেলে এবং পিএস শফিউল ইসলাম তার সঙ্গে গেছেন।

তিনি আরো জানান, দীর্ঘ সময় ধরে নানা ধরণের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এখন শরীরের অবস্থা খানিকটা ভালো হওয়ায় তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কেননা এখনও তিনি মুখে কোন খাবার খেতে পারছেন না এবং শারীরিকভাবে দুর্বল বোধ করছেন।

দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরবেন তিনি। এর আগে ৯৬ বছর বয়সী আহমদ শফী ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে শারীরিক দুর্বলতা অনুভব করায় গত ১৮ মে শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার রক্তচাপ বার বার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা দেয়ায় ২১ মে থেকে তাকে আইসিইউতে রাখা হয়।

এরপর গত ৬ জুন উন্নত চিকিৎসার জন্য আহমদ শফীকে ঢাকায় স্থানান্তর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লামা শফীহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনিশ্চিত ভবিষ্যতের সামনে মরকেল

পরবর্তী

গুঞ্জনের আগুনে ঘি ঢাললো নেইমারের ছবি

পরবর্তী

গুঞ্জনের আগুনে ঘি ঢাললো নেইমারের ছবি

আর্মেনিয়ায় বর্ণাঢ্য মূকাভিনয় উৎসবের শুরু

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT