চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলো ঝলমল আয়োজনে ছন্দপতনের নাম ‘লিটলম্যাগ চত্বর’

আদিত্য শাহীন আদিত্য শাহীন
১১:২৫ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A

একইসঙ্গে বইমেলা বসে। আগপিছ বলে কিছু নেই। প্রকাশকরা মাঠের বরাদ্দ ও নকশা পেয়েই নির্ধারিত জায়গায় তাদের স্টল বানিয়ে ফেলেন। ডিজিটাল পিভিসি প্রিন্ট, কাঠ বোর্ড আর এলইডি লাইট নিয়ে ইচ্ছেমতো খেলার যুগে যেকোনো স্থাপনাই বানিয়ে ফেলা যায় সামান্য সময়ে। এসব নির্মাণেও স্থাপনা শৈলীর শৌকর্য রয়েছে।

বড় বড় প্রকাশনীর স্টল একেকটি সুপরিকল্পিত স্থাপনা। প্রকাশকরা এখন আগেভাগেই ভেবে নেন, তাদের এবারের ‘থিম’ কী হবে? ভেবে নেন, স্টলে কোন রঙের প্রাধান্য থাকবে। যারা কাঠ, বাঁশ আর পিভিসি নকশার কাজ করেন, তাদের কাছে ডিজাইন আর থিম ধরিয়ে দিলে কাজ হয়ে যায় চোখের পলকে।

বইমেলায় মুজিব বর্ষের একটি স্টল আছে। সাদাকালোর অসাধারণ ব্যবহার স্টলটিতে। ভেতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন বয়সের ‘কাটআউট’ আছে। সন্ধ্যায় যখন পরিকল্পিত আলো ছায়া জায়গামতো স্থাপিত হয়ে যায়, তখন দূর থেকে স্টলের দিকে তাকালে চমকে উঠতে হয়। একেবারে জীবন্ত দাঁড়িয়ে বঙ্গবন্ধু। এর আগে একটি অন্যপ্রকাশ ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ির আদলে স্টল করেছিল। ৩২ নম্বরের বারান্দায় বঙ্গবন্ধু দাঁড়িয়েছিলেন।

Banglabid

এবারও অন্যপ্রকাশ এর স্টলের আলাদা বৈশিষ্ট্য আছে। রাতের আলোআঁধারির মধ্যে স্টলে কয়েকশত মানুষের ভীড়। ওপরে গম্ভীর দাঁড়িয়ে হুমায়ূন আহমেদ। মাথায় ক্যাপ পরে। স্বভাবসুলভ নিরব ভঙ্গিমায় তাকে দেখে মন ভালো হয়ে যায়। বইমেলায় গিয়ে দিনের বেলায় হাঁটতে থাকলে স্টলগুলোর বৈচিত্র খুব বেশি চোখে না পড়লেও রাতের বৈচিত্র চোখ এড়াতে পারবে না। বিশেষ করে এলইডি আলোর যুগে সারা পৃথিবীতেই নির্মাণ ও স্থাপনাশিল্পে এক নতুন ধারা সূচিত হয়ে গেছে। বইমেলারি বিভিন্ন জায়গায় সুপরিকল্পিত স্পট লাইটে দাঁড়িয়ে কিশোর তরুণরা ‘সেলফি’ তুলছে। আলোর ব্যবস্থাটি পরিকল্পিতভাবেই করা হয়েছে।

যে কথাটি বলার জন্য এত কথা বলছি, বইমেলার বিশাল আলো ঝলমল আয়োজনের ভেতর ছন্দপতন হচ্ছে ‘লিটলম্যাগ চত্বর’। কোনোরকম দারিদ্রপূর্ণ অবকাঠামোর সঙ্গে একটি জায়গা বরাদ্দ করা হয়েছে। এখনও ওই বরাদ্দ জায়গায় অনেক ‘লিটলম্যাগ’ তাদের নামফলক পর্যন্ত স্থাপন করেনি। মেলার আগে তারা যোগাযোগ করেছে বটে, কিন্তু এখনও তারা আসেনি। জমে ওঠেনি লিটলম্যাগ চত্বর।

অন্যান্যবার ‘লিটল ম্যাগ’ চত্বরে যেমন সরগরম পরিবেশ দেখা যায়, এবার তেমনটিও নেই। এখানে আলো ব্যবস্থা অপর্যাপ্ত। ‘লিটলম্যাগ’ বিষয়টির প্রতি প্রাতিষ্ঠানিক এই একচক্ষু কিংবা চক্ষুহীন মনোভাব অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সাহিত্য সংস্কৃতির শুদ্ধ, সমৃদ্ধ ও শক্তির জায়গাটিকে এমন গৌণ করে রাখলে তা বইমেলাকেই ম্লান করে দেয়। আমি মনে করি, লিটলম্যাগ চত্বরটি বাংলা একাডেমির পক্ষ থেকেই অসাধারণ শিল্প সুষমায় সাজানো উচিৎ।

Reneta

যারা অসাধারণ জীবনবোধ আর মাটির গন্ধ বুকে নিয়ে লিটলম্যাগ চর্চা করেন, এই একমাস তাদের জন্য বইমেলা মাঠে থাকা উচিৎ বিশেষ সুযোগ সুবিধা। লিটল ম্যাগ চত্বরে থাকা উচিৎ বিশেষ মঞ্চ। সেখানে অবিরাম চলবে মৌলিক কবিতা পাঠ। লিটলম্যাগ চত্বরের চারদিকে বড় বড় ছবির ফলক থাকা উচিৎ। সেখানে থাকবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লিটলম্যাগাজিন গুলোর প্রচ্ছদের ছবি। সম্পাদকের ছবি। লিটলম্যাগের ইতিহাস ও ক্রমবিবর্তনের সচিত্র প্রদর্শনও থাকা উচিৎ। প্রতি বইমেলায় নতুন লিটলম্যাগ সম্পাদকের জন্য পুরস্কার থাকা উচিৎ। লেখকের জন্য থাকা উচিৎ বিশেষ সম্মানী।

লিটলম্যাগ চত্বরে বাণিজ্যিক ও রাজনৈতিক কিছু সাময়িকপত্রকে জায়গা দেয়া হয়। জায়গাটিকে এজমালি করে তোলা হয়। আমি বলবো, এটি খুবই অবিবেচনাপ্রসুত কাজ। এখনও শুদ্ধ লিটল ম্যাগাজিন চর্চা হয়। সেসব লিটলম্যাগকে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিৎ। ‘লিটল ম্যাগ’ চত্বরে এসে কাছে এসে বাংলা সাহিত্যের সমকালীন গতিবিধি, প্রবণতা, ভাব, ভাষা সম্পর্কে সাধারণ পাঠক ও নতুন প্রজন্ম যাতে জানতে পারে, সে ব্যবস্থাটি ফুটিয়ে তোলার জন্য থাকা উচিৎ বিশেষ ব্যবস্থা। তাহলে বইমেলা পাবে এক সর্বজনীন মাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঙালির সপ্তম ঋতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উস্কানীমূলক কার্যকলাপের কড়া জবাব দিয়েছিলেন বঙ্গবন্ধু

পরবর্তী

ইংলিশ-ক্যারিবিয়ানদের কঠিন লড়াইয়ে জিতল না কেউই

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ-ক্যারিবিয়ানদের কঠিন লড়াইয়ে জিতল না কেউই

Russian soldiers walking in snowy landscape during military operation. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি মানতে নারাজ পুতিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT