চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলো জ্বেলেও সেই অন্ধকারে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিরুদ্ধে ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ফোকাস এতটুকু সরেনি তাদের। গত ম্যাচে পাকিস্তানকে হারিয়েই সেটা জানান দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার অ্যারন ফিঞ্চের অধিনায়কোচিত দেড়শত রানে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৪ রানের পাহাড়ে চড়ে বসল অস্ট্রেলিয়া। সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে শুরুতে আলো জ্বালিয়েছিল শ্রীলঙ্কাও। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে না পেরে সেই অন্ধকারেই ডুবল হাথুরুসিংহের দল। অজিদের কাছে ৮৭ রানে হার লঙ্কানদের।

পাঁচ ম্যাচে অজিদের এটি চতুর্থ জয়। একমাত্র ভারতের কাছে হেরেছে তারা। অপরদিকে, পাঁচ ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় হার। তাদের একমাত্র জয় আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি বৃষ্টিতে ভেসে যায়। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অজিরাই।

অথচ ৩৩৫ রানের টার্গেট সামনে রেখে কী দুর্দান্ত শুরুটাই না করে শ্রীলঙ্কা। ৫২ রান করে কুশল পেরেরা যখন আউট হন, তখন স্কোরবোর্ডে রান ১১৫। তাও আবার ১৫.৩ ওভারে। স্কোর দেড়শ ছাড়ানোর পর ফেরেন লাহিরু থিরিমান্নে (১৬)। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে পাহাড় টপকানোর দিকে ছুটছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

Banglabid

কিন্তু ৩০ রান করে মেন্ডিস ফিরতেই মড়ক লাগে লঙ্কান ব্যাটিং লাইনআপে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও থিসারা পেরেরাদের নড়বড়ে মানসিকতা দেখে অজিদের পেস ঝড়ে বাড়তি হাওয়া যোগ হয়। যে ঝড়ে একেবারে কুপোকাত ১৯৯৬ বিশ্বকাপজয়ীদের ব্যাটসম্যানরা। তিন রানের আক্ষেপ নিয়ে করুনারত্নে ফিরতেই লড়াই থেমে যায় শ্রীলঙ্কার, ১০৮ বলে ৯৭ রানের ইনিংস তার। তাদের শেষের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার জয় বিলম্ব করা ছাড়া বিশেষ কিছুই করতে পারেননি। ২৫ বাকি থাকতে ২৪৭ রানে অলাআউট হয় তারা।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক চারটি, কেন রিচার্ডসন তিনটি ও প্যাট কামিন্স দুটি উইকেট নেন। জেসন বেহরেনডোর্ফ নেন একটি উইকেট।

গত দু’টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় মাঠে নামার সুযোগ হয়নি। অবশেষে শনিবার লন্ডনে মাঠে নামার সুযোগ হয় লঙ্কান ক্রিকেটারদের। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে আবহাওয়ার ফায়দা তুলতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু বাস্তবে তা বুমেরাং হয়ে ফেরে।

Reneta

ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং জুটিতে ৮০ রান যোগ করেন অধিনায়ক ফিঞ্চ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ২৬ রানে ফিরে যাওয়ার পর দ্রুত ফেরেন উসমান খাজা (১০)। এরপর তৃতীয় উইকেটে প্রাক্তন অধিনায়কের সঙ্গে ১৭৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে রানের পাহাড়ে ওঠার দিশা দেখান অ্যারন ফিঞ্চ।

স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কান বোলারদের বেদমহারে পিটিয়ে প্রথমে শতরান ও পরে দেড়শতরান পূর্ণ করেন ফিঞ্চ। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১৪তম শতরান। ৪২.৪ ওভারে ফিঞ্চ যখন আউট হন, দলের রান তখন ২৭৩। অজি দলনায়কের ১৫৩ রানের ইনিংস এদিন সাজানো ছিল ১৫টি চার ও ৫টি ছক্কায়। অধিনায়কের পাশাপাশি ৫৯ বলে ৭৩ রানের মূল্যবান ইনিংস আসে স্মিথের ব্যাট থেকে। ২৫ বলে অপরাজিত ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রানে শেষ করে অস্ট্রেলিয়া।

২টি করে উইকেট নেন ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা। ১০ ওভারে ৮৮ রান খরচ করেন নুয়ান প্রদীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT