চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত লোকমান হত্যাকান্ডে অস্ত্র মামলায় ৪ জনের ১৭ বছর কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ২৬, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

বহুল আলোচিত নরসিংদীর মেয়র লোকমান হত্যাকান্ডে অস্ত্র মামলার আসামী ৪ জনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন নাজমুল হাসান শরীফ, আওলাদ হোসেন, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন।

নরসিংদীর স্পেশাল ট্রাইবুনাল জজ আদালত এর বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন মঙ্গলবার বিকেলে এক জনাকীর্ণ আদালতে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) এবং ১৯ (এফ) ধারা অনুযায়ী এই কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর রাতে আসামী নাজমুল হাসান শরীফ অন্যান্য আসামীদের সহযোগিতায় নরসিংদী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহত মেয়র লোকমানের ছোট ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুলের দায়েরকৃত হত্যা মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী গোয়েন্দা পুলিশ নাজমুল হাসান শরীফকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার নিকট থেকে লোকমান হোসেন হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী অত্যাধুনিক পিস্তল ও গুলি উদ্ধার করে এবং আসামী আওলাদ হোসেন, আসামী সারোয়ার হোসেন সারোয়ার ও মীর দেলোয়ার হোসেন শরীফ নামে আরো ৩ জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে।

আসামীদের মধ্যে নাজমুল হাসান শরীফ, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নরসিংদী কারাগারে বন্দী রয়েছে এবং আসামী আওলাদ হোসেন ইতঃপূর্বে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছে।

Reneta

মেয়র লোকমান হত্যাকান্ডের মামলার কার্যক্রম বর্তমানে বাদী পক্ষের রিভিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে স্থগিত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীহত্যাকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

এপ্রিল ৫, ২০২৬

ইসরাইলি হামলায় ভেঙে পড়ছে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT