বিনোদন

আলোচনায় ‘৩৬৫ ডেইজ’, মোরোনকে নিয়ে উন্মাদনা

আলোচনায় '৩৬৫ ডেইজ', মোরোনকে নিয়ে উন্মাদনা

তিনজন যুবক ব্যক্তিগত ছবি, বিভিন্ন পোষাক ও পোজে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন যুবক ব্যক্তিগত ছবি, বিভিন্ন পোষাক ও পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের পোলিশ ইরোটিক ড্রামা ‘৩৬৫ ডেইজ’ প্রকাশ পাওয়ার পর হুট করেই মাইকেল মোরোন এবং অ্যানা-মারিয়াকে নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মাতামাতি। বিশেষ করে ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরোন এখন নারীদের নতুন ‘ক্র্যাশ’। তার ‘মাসিমো তোরিসেল্লি’ চরিত্রটির প্রেমে পড়ে গেছেন ভক্তরা।

যেহেতু প্রিয়’র তালিকায় হঠাৎ করেই উঠেছে এই তারকার নাম, তাই তার সম্পর্কে অনেক তথ্যই অজানা। জেনে নিন এই তারকার সম্পর্কে কিছু তথ্য।

মাইকেল মোরোনের বয়স ২৯ বছর। জনপ্রিয় ডিজাইনার রউবা সাদেহর সঙ্গে তার বিয়ে হয়েছিল। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান আছে।

তিনি শুধু একজন অভিনেতাই নন, দারুণ গায়কও।

বিচ্ছেদের পর মাইকেল বেশ অনেকদিন বিষণ্ণতায় ভুগেছেন। তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন।

‘৩৬৫ ডেইজ’র সাফল্যের পর সোশ্যাল মিডিয়ার ভক্তদের উন্মাদনা তিনি দারুণ উপভোগ করছেন। মাত্র দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে।

অন্য সব ইতালিয়ানের মতোই ভ্রমণ পছন্দ মাইকেলের। -কইমই

বিষয়:৩৬৫ ডেইজ নেটফ্লিক্স মাইকেল মোরোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…