চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’র প্রথম পোস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘আয়নাবাজি’র সাফল্যের পর জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’ নির্মাণ করছেন। নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা এ ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে রবিবার (২৫ আগস্ট)।

প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ‘রিকশা গার্ল’র পয়লা দর্শন। প্রথম পোস্টারে দেখা গেছে, রঙিন ক্যানভাসে দুরন্ত এক কিশোরীর মুখ। শ্যাম বর্ণের সেই মুখে আর চোখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখটায় ভেসে আছে এক রিকশা কন্যার উপাখ্যান। আর এমন একটি চরিত্র ও গল্প নিয়ে অমিতাভ রেজার দ্বিতীয় মিশন।

পোস্টারটি যেমন উৎসাহের সৃষ্টি করেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহলের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

জানা যায়, গত চারমাস ধরে পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং হয়েছে। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে রিকশা গার্লের মাধ্যমে দেশের প্রথম কোন সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়।

‘রিকশা গার্ল’ নির্মিত হচ্ছে মিতালী পার্কিন্স এর বেস্টসেলার বই রিকশা গার্ল অবলম্বনে। রিকশা কন্যা নাইমার চরিত্রে এখানে অভিনয় করছেন নভেরা রহমান। রিকশাচালক পিতার বড় মেয়ে দুরন্ত কিশোরী নাইমা। মফস্বলে বেড়ে ওঠা স্বাধীনচেতা নাইমার জীবন তার রং তুলির মতই বর্ণিল।

Reneta

ছবির গল্পের ভাবনা প্রসঙ্গে জানা গেছে, নাইমা আলপনা এঁকে যা উপার্জন করেন, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অভাবের ভেতর দিয়ে চলতে থাকা পরিবারটির দূর্দশা শেষ হয় না এই আয়ে। তবে জীবনের হরেক রকমের রং মিলেমিশে নাইমার তুলির আঁচড়ে আঁকা হয় সুন্দর সুন্দর সব আলপনা। একদিন চোখ ভরা স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। নাইমার জীবনে আসে নতুন নতুন সব বাঁক। বাঁকে বাঁকে নতুন নতুন সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসী পথচলা শুরু হয় এক রিকশা কণ্যার।

এ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘রিকশা গার্ল’ ছবিটি এমনভাবে নির্মাণের চেষ্টা করেছি, যেন আর্ন্তজাতিক অঙ্গনে এই প্রযোজনা বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে। রিকশা গার্লের পোস্টার উন্মোচন হয়েছে গতকাল। স্বাধীনচেতা এক নির্ভীক দূরন্ত মেয়ের মুখাবয়বই দেখা যাচ্ছে এই পোস্টারে। ছবির মধ্যেও থাকবে এমন একটি চরিত্রের অজানা পথে সাহসী পথচলার গল্প।

‘রিকশা গার্ল’ ছবির অফিসিয়াল একোমোডেসন পার্টনার হিসেবে রয়েছে লেকশোর হোটেল এন্ড স্যুটস। ছবির বেশীরভাগ শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে বলে জানা গেছে। আগামী বছর মার্চে ছবিটি দর্শক কাছে পৌঁছে দিতে চান নির্মাতা অমিতাভ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ রেজাফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT