চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনার শীর্ষে, তবে বক্স অফিসে মন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চলতি বছর বলিউডের প্রথম ছবি হিসেবে গত ১১ জানুয়ারি মুক্তি পায় বহুল প্রতীক্ষিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। মুক্তির আগে থেকেই যেটি ছিল আলোচনার শীর্ষে। তবে মুক্তির পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের জীবনীকে ঘিরে তৈরী এ ছবিটি বক্স অফিসে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।

৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটির মুক্তির আগে চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় তুলে। ধারনা করা হয়েছিলো, হয়তো মুক্তির পর বক্স অফিসে ছবিটি তুমুল হিট করবে। কিন্তু তেমনটা হয়নি। বরং মুক্তির প্রথম দিনে ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর আয় ছিল মাত্র ৩.৫০কোটি রুপি।

গত শুক্রবার ছবিটি মুক্তির পর ৬ দিন পেরিয়ে গেলেও বক্স অফিসে এখনো তেমন দাপট দেখাতে পারেনি ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ৬দিনে ছবিটি আয় করেছে মাত্র সোয়া ১৫ কোটি রুপি।

বক্স অফিসে মাতাতে ব্যর্থ হওয়ার সাথে সাথে ফিল্ম ক্রিটিকদেরও মন জয় করতে পারেনি ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।

এদিকে  ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর সাথে একই দিনে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০১৬ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে উরি বেস ক্যাম্পে হামলা চালানোর পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে নির্মিত এ ছবি মুক্তির ৬ দিনে ৫৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। যে ছবির বাজেট ছিলো ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর চেয়েও কম।

তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ও মুখপাত্র সঞ্জয় বারুর লেখা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। যেখানে ছবিতে মনমোহন সিং সহ ভারতীয় রাজনীতির নামী দামি সব ব্যক্তিত্বদের চরিত্র দেখানো হয়েছে। ছবিটিতে মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অনুপম খের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরিবক্স অফিসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT