চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

পাক-ভারত যুদ্ধ নিয়ে যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
বিনোদন
A A
পাক-ভারত যুদ্ধের সিনেমার দৃশ্য, সৈনিক, অস্ত্র ও যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলেছে ভারত। নিয়েছে বেশকিছু কড়া পদক্ষেপ। পাল্টা ব্যবস্থা ঘোষণা করে পাকিস্তানও।

এবার সরাসরি পাকিস্তানে আক্রমণ করলো ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহত ও আহতের সংখ্যা বাড়ছেই।

তবে এবারই প্রথম নয়, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে এই দুই প্রতিবেশী দেশ। যেসব যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তীতে বলিউডে নির্মিত হয়েছে বহু সিনেমা। যারা ভারতীয় দৃষ্টিকোণ থেকে পাক-ভারতের অতীত যুদ্ধ নিয়ে সিনেমাগুলো দেখতে আগ্রহী, তারা বিভিন্ন ওটিটি প্লাটফর্মের বরাতে দেখে নিতে পারেন আলোচিত এই ৫টি সিনেমা।

শেরশাহ
মুক্তির বছর: ২০২১
অভিনয়: সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি

এটি ভারতের ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের বীর সেনা অফিসার ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি ‘শেরশাহ’। তিনি ভারতের কার্গিল যুদ্ধের সবচেয়ে বিখ্যাত নায়ক, যিনি তার জীবন বাজি রেখে নিজ দেশ রক্ষায় লড়েছিলেন। সিনেমাটি তার সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগের গল্পকে তুলে ধরে। এতে প্রধান চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছেন এবং কিয়ারা আদভানি তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন।

পিপা
মুক্তির বছর: ২০২২
অভিনয়: ইশান খাট্টার, মৃণাল ঠাকুর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালী ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে নির্মিত ‘পিপা’। এই সিনেমাটি ক্যাপ্টেন বালরাম সিং মেহতার জীবন অবলম্বনে তৈরি। তিনি সেই সময়ে বাংলাদেশে মিত্রবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিনেমাটিতে তার সাহসিকতা এবং নিজ দেশের প্রতি তার ভালবাসার চিত্র তুলে ধরা হয়েছে। এটি ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত।

উরি
মুক্তির বছর: ২০১৯
অভিনয়: ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ২০১৯ সালের একটি অ্যাকশন থ্রিলার। যা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি ২০১৬ সালের উরি সন্ত্রাসী আক্রমণের পর ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তুলে ধরে। এতে প্রধান চরিত্র মেজর ঊষান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন বিকি কৌশল। এটি ভারতীয় সেনাদের একটি সাহসী ক্রস-বর্ডার সার্জিক্যাল স্ট্রাইক কাহিনী, যা তারা পাকিস্তান-অধিকারিত কাশ্মীরে সন্ত্রাসী ক্যাম্পে পরিচালনা করে।

রাজি
মুক্তির বছর: ২০১৮
পরিচালক: মেঘনা গুলজার
অভিনয়: আলিয়া ভাট, ভিকি কৌশল

Banglabid

‘রাজি’ একটি উত্তেজনাপূর্ণ গুপ্তচর থ্রিলার। যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ঘটনা। সিনেমাটি শেহমত খান (আলিয়া ভাট) নামে এক তরুণ কাশ্মীরী নারীর গল্প, যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ পাকিস্তানে গুপ্তচর হিসেবে পাঠায়। সে পাকিস্তানি সেনাবাহিনীর একজন অফিসারের (বিকি কৌশল) সাথে বিয়ে করে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।

সর্বজিৎ
মুক্তির বছর: ২০১৬
অভিনয়: রনদীপ হুদা, ঐশ্বরিয়া রাই বচ্চন

এটি সর্বজিৎ সিং নামে এক ভারতীয় কৃষকের জীবন কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা। যিনি ভুলবশত পাকিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী অভিযোগে আটক হন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সিনেমাটিতে তার পরিবার, বিশেষত তার বোন, সর্বজিৎকে মুক্ত করার জন্য যেভাবে লড়াই করেছেন, তার গল্পটি খুবই আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। রনদীপ হুদা সর্বজিতের চরিত্রে অভিনয় করেছেন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন তার বোনের চরিত্রে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরিকারগিলপাক-ভারত যুদ্ধপিপাভারত বনাম পাকিস্তানযুদ্ধযুদ্ধের সিনেমারাজিলিড বিনোদনশেরশাহসর্বজিৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT