চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিয়ার আগে যাদের সাথে ডেট করেছিলেন রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
বিনোদন
A A

বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। কখনও ক্যাটরিনার সঙ্গে এক্সোটিক ট্যুরে সমুদ্র সৈকতে, তো কখনও আলিয়ার হাত ধরে মিডিয়ার সামনে। বি-টাউনে রণবীর কাপুরের দিকে ক্যামেরা তাক করাই থাকে। বলিউডে পা রাখার পর থেকে এ অভিনেতাকে কখনো সিঙ্গেল দেখা যায়নি। কারো না কারো প্রেমে হাবুডুবু খেতে দেখা গেছেই। তাই চলুন এক ঝলকে দেখে নেয়া যাক গ্ল্যামার জগতে পা দেওয়ার আগে এবং পরে কত জন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই সুপারস্টার।
নন্দিতা মেহতানি
মুম্বাইয়ের একজন নামী ফ্যাশন ডিজাইনার নন্দিতার সঙ্গে এক সময় মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার সম্পর্ক নিয়ে গুজব উঠেছিল। ডিনোর সঙ্গে ‘প্লেগ্রাউন্ড’ নামে একটি সংস্থাও চালান নন্দিতা। বি-টাউনে গুঞ্জন, রণবীরের সঙ্গে নাকি বেশ সম্পর্ক তৈরি হয়েছিল নন্দিতার। দু’জনকে ডেট করতেও দেখা গিয়েছিল বহুবার।

সোনম কাপুর
রণবীর এবং সোনম দু’জনেরই বলিউডে ডেবিউ ছবি সঞ্জয় লীলা ভানসালীর ‘সাওয়ারিয়া’। তার আগে ‘ব্ল্যাক’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দু’জনেই। শোনা যায়, ব্ল্যাকের শুটিং সেট থেকেই নাকি দু’জনের প্রেম শুরু। বহু বার তাঁদের ডেট করতেও দেখা গিয়েছে। যদিও এই বিষয়ে কোনও দিনই মুখ খোলেননি রণবীর বা সোনম।

অবন্তিকা মালিক
ইমরানপত্নী অবন্তিকা নাকি ছিলেন রণবীরের কিশোর বয়সের প্রেম। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘জাস্ট মহব্বত’-এ অবন্তিকা যখন কাজ করতেন, শুটিং সেটে বারে বারেই চলে আসতেন রণবীর। তবে, কৈশোরের ওই মিষ্টি-মধুর প্রেম বেশি দিন স্থায়ী হয়নি। ‘রকস্টার’ রণবীরকে ছেড়ে ইমরান খানকেই বেছে নিয়েছিলেন অবন্তিকা।

Banglabid

দীপিকা পাডুকোন
রণবীরের দীর্ঘস্থায়ী গার্লফ্রেন্ডের তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের ‘মাস্তানী’ দীপিকা পাডুকোন। মিডিয়ার সামনে সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন দু’জনে। তবে দীপিকা-রণবীরের প্রেম নিয়ে বি-টাউনে বিস্তর জলঘোলাও হয়েছিল। শোনা গিয়েছিল, দীপিকাকে নাকি একেবারেই ভাল চোখে দেখেন না রণবীর মা নীতু কাপুর, অতএব এ সম্পর্কে ইতি।

নার্গিস ফাকরি
দীপিকা পাডুকোনের সঙ্গে বিচ্ছেদের পর ‘রকস্টার’ ছবির সহ-অভিনেত্রী নার্গিস ফাকরির সঙ্গে নাকি বেশ কিছু দিন ডেট করেছিলেন রণবীর। শুটিং সেটে থেকেই বেশ মাখোমাখো সম্পর্ক তৈরি হয়েছিল দু’জনের। অবশ্য, প্রকাশ্যে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

মাহিরা খান
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রণবীরের সম্পর্কের গুজব নিয়ে একসময় তোলপাড় হয়েছিল বলি ইন্ডাস্ট্রি। তাদের হ্যাং আউটের ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে, গোটা বিষয়টিই সুকৌশলে এড়িয়ে গিয়েছিলেন মাহিরা। মিডিয়ার সামনে বলেছিলেন, ‘‘একটা ছেলে এবং মেয়ে হ্যাং আউট করবে এটাই তো স্বাভাবিক। এতে তো এত বিতর্কের কিছু নেই।’’

Reneta

ক্যাটরিনা কাইফ
ক্যাটের প্রতি নাকি বরাবরই দুর্বল ছিলেন রণবীর। ‘আজব প্রেম কি গজব কহানি’র শুটিংয়ের সময় থেকেই ভাললাগাটা আরও বাড়ে। ছ’বছরেরও বেশি ডেট করেছেন দু’জনে, তাদের বিদেশ সফরের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদের পরেও ‘জাগ্গা জাসুস’ ছবিতে এক সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে দু’জনকে।

আলিয়া ভাট
রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জন বলিউডের নতুন ট্রেন্ড। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অনস্ক্রিন দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। এর শুটিংয়ের শুরু থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। আলিয়াকে নাকি বেশ পছন্দ রণবীরের মা নীতুরও। খুব তাড়াতাড়ি রণবীর-আলিয়ার চার হাত এক হতে পারে এমনও গুজবও ছড়িয়েছে বি-টাউনের আনাচ-কানাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণবীর কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পোড়ামন ২’ নিয়ে মফস্বলের দর্শকদের উৎসাহ-উদ্দীপনা বেশি: সিয়াম

পরবর্তী

সঞ্জয় দত্তের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠচক্র ‘সঞ্জু’: রণবীর

পরবর্তী

সঞ্জয় দত্তের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠচক্র ‘সঞ্জু’: রণবীর

ফরাসিদের ‘মেসি ভয়’ কাটাচ্ছেন উমতিতি

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT