চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`আলিবাবা প্রতিষ্ঠাতার অবসরের খবর পুরোপুরি সঠিক নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা চীনা ধনকুবের জ্যাক মা অবসরে যাচ্ছেন, নিউ ইয়র্ক টাইমসের এই খবর পুরোপুরি সঠিক নয় বলছে আলিবাবা’র মালিকানাধীন পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীনের পত্রিকাটি জানিয়েছে, এখনই আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে অবসরে যাচ্ছেন না জ্যাক মা। আলিবাবার যোগ্য উত্তরসূরি নির্ধারণ পরিকল্পনা বাস্তবায়নের আগ পর্যন্ত নির্বাহী চেয়ারম্যানের পদে থাকছেন তিনি।

আলিবাবার মুখপাত্র পত্রিকাটিকে জানায়, জ্যাক মা’র পদ ছাড়া এবং অবসরে যাওয়ার খবরটি আসলে সঠিক নয়।

Banglabid

বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্মটির এক মুখপাত্র বলেন,‘জ্যাক মা আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদে আছেন। আলিবাবার উত্তরসূরি নির্ধারণ পরিকল্পনা ও পরিকল্পনা অনুযায়ী উত্তরসূরিকে গড়ে তোলা পর্যন্ত নির্বাহী চেয়ারম্যানের পদে থাকছেন তিনি।’

জ্যাক মা পদ ছাড়ছেন এবং অবসরে যাচ্ছেন নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করে। হঠাৎ করে তার এই অবসরের খবরে শুরু হয় নানা গুঞ্জন।

ওই প্রতিবেদনে জানানো হয়, সোমবার নিজের জন্মদিনে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন আলিবাবার জ্যাক মা।

Reneta

কিন্তু এখন আলিবাবার পত্রিকা বলছে, ১০ সেপ্টেম্বর জ্যাক মা’র ৫৪তম জন্মদিনে উত্তরসূরি বিষয়ক পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠার আগে শিক্ষকতা করতেন জ্যাক মা। আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মাত্র ৬০ হাজার ডলারে আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। এখন নেই আলিবাবা’র সম্পদের পরিমাণ ৪২০ বিলিয়ন মার্কিন ডলার। অনলাইনে পণ্য বিক্রি থেকে শুরু করে ক্যাশলেস পেমেন্ট, ক্লাউব কম্পিউটিং, চলচ্চিত্র তৈরিসহ সবই কী নেই আলিবাবার ঝুলিতে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিবাবাজ্যাক মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার পোশাকের ব্যবসায় নামছেন মাহি

পরবর্তী

বক্স অফিসে হতাশ করলো ‘লায়লা মজনু’

পরবর্তী

বক্স অফিসে হতাশ করলো 'লায়লা মজনু'

উপমহাদেশের বিখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT