চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলাদিনের চেরাগ’ নিয়ে আসছেন সোহেল তাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সোহেল তাজ

দশ বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে তুমুল আলোচনার জন্ম দেওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ছোট গল্প লিখেছেন। দুই থেকে তিন ধাপে প্রকাশিত ওই ছোটগল্পের সিরিজের নাম ‘আলাদিনের চেরাগ’।

বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই জানালেন টানা অনেকটা সময় ধরে রাজনীতির বাইরে থাকা এই রাজনীতিক। সোহেল তাজের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা গল্পে ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজের প্রথম অংশের নাম কি হবে তা-ও স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন সোহেল তাজ। প্রথম সিরিজের নাম ‘একটি ছেলে ও আলাদিনের জাদুর চেরাগ’।

স্ট্যাটাসে তিনি লিখেছেন:
‘আমি আমার চলার পথের কিছু অভিজ্ঞতা আর কাহিনী নিয়ে কিছু ছোট গল্প লিখার সিদ্ধান্ত নিয়েছি। ২-৩টা সিরিজ হবে বিভিন্ন শিরোনামে।

আমার প্রথম সিরিজ এর নাম: একটি ছেলে ও আলাদিনের জাদুর চেরাগ

দ্বিতীয়ত, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার ভবিষ্যৎ কর্মকাণ্ড জানার জন্য এবং ওই মর্মে আমি আপনাদের বলেছিলাম যে অতি শিগগিরই জানাব। ইনশাল্লাহ আমি আশা করছি আগামী ৭ দিনের মধ্যে আপনাদেরকে জানাতে পারব।’

Reneta

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালে প্রথমবারের মতো গাজীপুরের কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে ওই সময় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি।

তবে এর কিছুদিন পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান তাজউদ্দিন পুত্র। এরপর ওই আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তার বোন সিমিন হোসেন রিমি।

সম্প্রতি সোহেল তাজের ভাগ্নে মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভ চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হন। এরপর থেকেই তার পরিবারের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানায়, এর আগেও গত ১৬ মে রাজধানীর বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়েছিল।

ওই সময় ফেসবুক স্ট্যাটাস ও লাইভের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় আসেন সোহেল তাজ। ২২ জুন ভোরে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ের আমন্ত্রণ কার্ড দিতে গেলে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সোহেল তাজের রাজনীতিতে ফেরা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজীম আহমদ সোহেল তাজসোহেল তাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT