বিনোদন

আলাউদ্দিন আলীর চিকিৎসায় সহায়তা দিল সংস্কৃতি মন্ত্রণালয়

আলাউদ্দিন আলীর চিকিৎসায় সহায়তা দিল সংস্কৃতি মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা দেয়ার পর এবার সুর সম্রাট ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে অর্থ সহায়তা দিলো সংস্কৃতি মন্ত্রণালয়।

দীর্ঘ দিন ধরে অসুস্থ আলাউদ্দিন আলী। রাজধানীর মহাখালীর ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে গত ২২ জানুয়ারি থেকে ভর্তি রয়েছেন তিনি। নিউমোনিয়া ও ফুসফুসের কয়েকটি সমস্যার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রথম কয়েক দিন আলাউদ্দিন আলীর অবস্থার অবনতি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আলাউদ্দিন আলীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়। দুই লাখ টাকা অনুদান দেয়া হয়েছে গুণী এই শিল্পীর জন্য। ৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার তার স্ত্রী ফারজানা আলী মিমির হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

আলাউদ্দিন আলীর চিকিৎসায় সহায়তা দিল সংস্কৃতি মন্ত্রণালয়এর আগে আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ২৫ লাখ টাকা অনুদান দেন। গত ৩ ফেব্রুয়ারি, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুদানের চেক তুলে দেন আলাউদ্দিন আলীর স্ত্রীর হাতে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে আর্থিক অনুদান হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।

বিষয়:আলাউদ্দিন আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…