আন্তর্জাতিক

আর মঞ্চ মাতাবেন না তারা

আর মঞ্চ মাতাবেন না তারা

গান আর গিটার-ড্রামসে সুইডিশ শ্রোতাদের মাতাতে গিয়ে চিরতরে হারিয়ে গেলো ব্রিটিশ ব্যান্ড ‘ভায়োলা বিচ’। সুইডেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্যান্ড দলটির সবাই।

‘ইন্ডিপপ’ ঘরানার চমৎকার উপস্থাপনা নিয়ে আর মঞ্চ মাতাবেন না ক্রিস লিওনার্ড, রিভার রিভস, টমাস লোও এবং জ্যাক ডাকিন।

একটি সংগীত উৎসবে যোগ দিতে সুইডেন গিয়েছিলেন তারা। দেশটির রাজধানী স্টকহোমের কাছেই শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

ভায়োলা বিচের চার সদস্যকে বহনকারী গাড়িটি একটি ব্রিজের ওপর থেকে ৮২ ফুট নিচে পড়ে গেলে তারা সবাই নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

গতবছর নিজেদের প্রথম অ্যালবাম ‘সুইংস অ্যান্ড ওয়াটারস্লাইডস’ প্রকাশের পর পরিচিতি পেতে শুরু করে চার নবীনের ব্যান্ড ভায়োলা বিচ।

সংগীতের উঠতি প্রতিভাদের তুলে ধরা বিবিসি’র অনুষ্ঠান ‘বিবিসি ইন্ট্রোডিউসিং’ এ এসেও শ্রোতাদের মাতিয়েছিলেন তারা।

তাদের এই অকাল চলে যাওয়ায় শোকে বিহ্বল সংগীতানুরাগী ও ব্যান্ডটির অসংখ্য ভক্ত। টুইটার-ফেসবুকে শোক আর স্মৃতিতে এখন শুধুই ভায়োলা বিচ।

বিষয়:ভায়োলা বিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…