চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কোনো আবেগ ‘হারাবে না অনুবাদে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

মাইকেল
অপারেশন্স ডিরেক্টর, ইমো

আখতার হোসেনের (ছদ্মনাম) বয়স তখন মাত্র ২৮ বছর যখন তিনি একটি দোকানের গুদাম সহকারী হিসেবে যোগদানের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই -এর উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। তখন তার সংসারে ছিল তার স্ত্রী, এক কন্যা সন্তান, মা-বাবা ও চার ছোট ভাইবোন যাদের খরচ চালাতে তিনি রীতিমত হিমশিম খেতেন। গুদামের কাজকর্ম খুব তাড়াতাড়ি রপ্ত করে নিলেও কাছের মানুষদের সাথে যোগাযোগ করতে না পারায় হোমসিকনেস এবং বিষণ্নতায় ভুগতে শুরু করেন আখতার।

মাসে যে টাকা আয় করতেন তা দিয়ে বার বার বাড়িতে ফোন করে টাকা খরচ করা সম্ভব ছিল না। আর ফোন করলেও দুর্বল অডিও এবং ঘন ঘন কল ড্রপ তাকে আরও বেশি হতাশাগ্রস্ত করে ফেলতো। এমন এক সময়ে তার সহকর্মীরা তাকে স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিল। অবশেষে আখতার বাংলাদেশে ফেলে আসা তার পরিবারের সাথে নিয়মিত কথা বলার একটা দিশা পেল।

একমাত্র মেয়ে প্রথম যেদিন দাঁড়াতে শিখলো বা যেদিন প্রথম হাঁটতে শুরু করলো সেটাও হাজার মাইল দূর থেকে ইমোর ভিডিও কলে দেখেছিলেন তিনি। আখতারের বাবা, যিনি ইংরেজি পড়তে বা লিখতে পারেন না তিনিও বাংলা টেক্সট ইনপুট ফিচার ব্যবহার করে এখন তার আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে ছেলের সাথে নিয়মিত চ্যাট করেন।

জীবনের এই একটি সামান্য পরিবর্তন আখতারকে পুনরায় আত্মবিশ্বাসী করে তোলে এবং গুদামঘরের কাজের প্রতি আরও মনযোগী হতে তাকে সাহায্য করে। তিনি এখন ইমো গ্রুপ চ্যাট এবং এইচডি ভিডিও কলের মাধ্যমে মাতৃভাষায় শৈশবের স্মৃতি তাজা করার জন্য বাংলাদেশে অবস্থানরত তার আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথেও যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের ব্যবধান ঘোচাতে পারলে মানুষ মানুষে সম্পর্ক আরো গভীর ও দৃঢ় হয়। এটি পূর্ণতা পায় দেশি ও মাতৃভাষার প্রগাঢ়তা থেকে। আমাদের আশেপাশে তাকালে এর বহু উদাহরণ পাওয়া যাবে। এর কারণ মাতৃভাষা বা মায়ের ভাষার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা। মায়ের সাথে যুক্ত থাকার গভীর আকাঙ্ক্ষা বোঝার জন্য মাতৃভাষা শব্দটি বেশ তাৎপর্যপূর্ণ। কিছুটা নাড়ির বন্ধনের মতো, শুধু একটাই বৈসাদৃশ্য যে এটি কখনো ছেড়া যাবেনা। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা অর্পণের জন্য ২১শে ফেব্রুয়ারিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৯৯ সালে জাতির জন্য নিজস্ব মাতৃভাষার স্বাধীনতা ও অখণ্ডতা উদযাপনের লক্ষ্যে ইউনেস্কো এই দিবসটির ঘোষণা করে। এই উদযাপনের ইতিহাসের সাথে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংযোগ রয়েছে।

Reneta

ডিজিটাল অন্তর্ভুক্তির ক্রমবর্ধমান গতির সাথে, বছরের পর বছর ধরে দূর করা অনেক বাধাগুলোর মধ্যে একটি হল একক ডিজিটাল প্ল্যাটফর্মের অধীনে একাধিক ভাষার একীকরণ। সেই লক্ষ্যে জনপ্রিয় স্মার্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়েই তাদের প্ল্যাটফর্মে অন্তত একশটি ভিন্ন ভাষা সমর্থন করে। বিভিন্ন চ্যানেল জুড়ে অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো তাদের উপলব্ধ ফিচারগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করার জন্য আরও বেশি ভাষার অন্তর্ভুক্তি করার চেষ্টা করে চলেছে।

ডিজিটালাইজেশনের এই যুগে মাতৃভাষা ব্যবহারের প্রয়োজনীয়তা এবং তাৎপর্যের উপর সঠিকভাবে গুরুত্বারোপ করা অত্যন্ত জরুরী, কারণ এটি মানুষকে তার শিকড়ের কাছাকাছি থাকতে সাহায্য করে। বিদেশে গেলে প্রায়শই দেখা যায় যে আমরা আমাদের দেশীয় মানুষদের খোঁজ করছি। তরুণ আখতারের মতো হাজার হাজার প্রবাসী, অভিবাসী শ্রমিক এবং বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা কথা বলা এবং লেখার সময় দেশীয় ভাষা ব্যবহারের মাধ্যমে সংযুক্ত থাকার এই আকাঙ্ক্ষা অনুভব করে। আর একাধিক ভাষা যুক্ত করার মাধ্যমে ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলো তাদের প্ল্যাটফর্মে স্থানীয় অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি এই প্রয়োজনটিকে ভালোভাবে অন্তর্ভুক্ত করছে।

উদাহরণস্বরূপ, ইমো তার অডিও-ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম “ভয়েসক্লাব” এর সাথে আরও এক ধাপ এগিয়ে গেছে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা তাদের হৃদয়ের সন্তুষ্টির জন্য রিয়েল-টাইম ভয়েস চ্যাট করতে পারেন। সারাদিন যেখানে শত শত বিদেশী ভাষাভাষী মানুষের সাথে কথা হচ্ছে সেখানে “দেশি” আঞ্চলিক ভাষায় কথা শুনতে পারার অনুভূতি সব কিছুর উর্দ্ধে – এমনটাই বোধ করেন বেশির ভাগ ডিজিটাল যোগাযোগ অ্যাপ ব্যবহারকারীরা যারা বাংলাদেশের বাইরে থাকেন। এবং এটা বলাবাহুল্য যে , আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি তখন শত শত ক্রোশ দূর থেকে দেশীয় ভাষা শোনার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া অপরিহার্য।

এই ধরনের উন্নত অডিও চ্যাট ফিচারগুলো চালু হওয়ার আগেও, ডিজিটাল ডিভাইসে বাংলা ফন্টে ম্যাসেজ পড়া বা লেখার ক্ষমতা লক্ষ লক্ষ বাঙালির হৃদয়কে উচ্ছ্বসিত করেছে। বেশিরভাগের কাছে, এটি একটি অর্জনের চেয়ে কম কিছু নয়। আবেগ প্রকাশ করার সময় আমরা যতটা সম্ভব সত্য এবং নিখুঁত হওয়ার চেষ্টা করি। প্রবাদ-প্রবচন, কবিতা বা মনের কষ্ট প্রকাশ করার বিষয়ই হোক না কেন সেগুলো আমরা আমাদের মাতৃভাষাতেই জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমরা চাই আমাদের মনের মধ্যে যেটা চলছে সেটা যাকে বলছি বা লিখছি সেও যেন ঠিক সেভাবেই বুঝতে পারে। কিন্তু যখন আমাদের চিন্তাভাবনা প্রকাশ করার জন্য সম্পূর্ণ ভিন্ন ভাষা অর্জনের একটি প্রাথমিক বাধা থাকে, তখন কোনো ধারণা প্রকাশ করার আগেই উৎসাহের জোয়ার মলিন হয়ে যায়।

এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর নাম, পরিচিতি, অ্যাপ্লিকেশন ইন্টারফেস এবং আরও অনেক ডিজিটাল ফিচার বাংলাতে দেখতে পাওয়া আমাদের জন্য খুবই সাধারণ ব্যাপার। কিছু অ্যাপ্লিকেশন বাংলাদেশের মানুষের জন্য জনপ্রিয় এবং পপ সংস্কৃতির রেফারেন্সের সাথে সংযুক্ত আকর্ষণীয় স্টিকারও প্রদান করে, যাতে আর কোনো ধারণা যেন ‘অনুবাদে আবেগ না হারিয়ে যায়’।

তরুণ ও নতুন প্রজন্মের ডেভেলপাররাই যেহেতু পরিবর্তনটি আনছে সেহেতু এই রূপান্তরটিক খুবই ইতিবাচক দিক হিসেবে দেখা যায়। এটি আমাদের মনে আশা জাগায় যে, পৃথিবীতে পদার্পণের প্রথম মুহূর্তে যেই ভাষা আমাদের কানে বেজেছিলো, এখনও আমরা সেই ভাষায় নিশ্চিন্তে অনুভূতি প্রকাশের আবেদন বুঝতে পারি। এটি সেই ভাষা, যে ভাষায় আমরা আমাদের প্রথম ছড়া বলতে শিখেছি, প্রথম গান গাইতে শিখেছি। এখনও যখন স্মার্টফোনের স্ক্রিনে প্রিয়জনের নাম বাংলা অক্ষরে ভেসে ওঠে, আমরা উপলব্ধি করি মাতৃভাষার সৌন্দর্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসইমো
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT