চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কতো প্রাণ গেলে বাড়বে দায়িত্বজ্ঞান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে চারজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার দণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চারজন হলেন, রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি। তাদের প্রত্যেকের দায়িত্বে চরম অবহেলার কারণে পাইপে পড়ে জিহাদের মৃত্যু হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। আদালতের এই পর্যবেক্ষণে যথাযথ কারণ উঠে এসেছে বলে আমরা মনে করি। কর্তৃপক্ষ কতোটা দায়িত্বজ্ঞানহীন হলে শিশুদের খেলার মাঠে পানির পাম্প অরক্ষিত অবস্থায় খোলা থাকতে পারে তা সহজেই বোধগম্য। এছাড়া জিহাদকে উদ্ধারের সময় উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের অদক্ষতার বিষয়টিও সবার সামনে এসেছে। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেলে শিশু জিহাদ শাহজাহানপুরে রেলওয়ে মাঠের পাশে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে যাওয়ার পর ২৩ ঘণ্টার অভিযানে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে পারেনি। তাদের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার  পরে ২৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে কয়েকজন সাধারণ স্বেচ্ছাসেবী পাইপের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। এতে স্বাভাবিকভাবেই উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের দক্ষতা ও সক্ষমতার বিষয়টি প্রশ্নবিদ্ধ, যদিও চেষ্টার কোনো কমতি তাদের ছিল না। আমরা মনে করি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে জনগনের সেবার মানসিকতা সম্পন্ন অভিজ্ঞ লোকবল প্রয়োজন। কিন্তু সেটি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। তাছাড়া এই দুর্ঘটনার পরে কর্তৃপক্ষ যে এ বিষয়ে আগের চেয়ে সতর্ক হয়েছে এমন কোনো নজির নেই। এখনো রাজধানীর বিভিন্ন জায়গায় এমন অসংখ্য খোলা ম্যানহোল, পানির পাম্পের খোলা পাইপ ইত্যাদি দেখা যায়। অনেক সময়ই এর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে আসে। কিন্তু এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই সাধারণ মানুষের জন্য দু:খজনক বাস্তবতা। আর কতো প্রাণ গেলে তাদের এই উদাসীনতার অবসান হবে তা বোধগম্য নয়। আমরা মনে করি, আদালতের পর্যবেক্ষণ শুধু এই ঘটনা নয় বরং অন্য সব সরকারি প্রতিষ্ঠানের জন্য সমানভাবে প্রযোজ্য। এবার আদালতের এই পর্যবেক্ষণকে আমলে নিয়ে সবার সচেতনতা এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন হওয়ার সময় এসেছে বলেই আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT