চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কখনোই স্বাভাবিক হবে না সাকিবের আঙুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
রোববার সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফী

রোববার সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফী

আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না সাকিব আল হাসানের আঙুল। তবে ক্রিকেট খেলার জন্য উপযোগী করতে চলছে চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে নিজেই এমনটা জানিয়েছেন সাকিব। সুস্থ হয়ে জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার আশাও তার।

সাকিব জানান, দীর্ঘদিন ক্রিকেট খেলতে না পারাটা হতাশার। তবে তিনিসহ আরো কয়েকজন না খেললেও বাংলাদেশ দলে প্রভাব পড়বে না।

হাতের আঙুলটা বেশ ভোগাচ্ছে। আপাতত চিকিৎসককে দেখিয়ে পাঁচদিন পর ফিরে আসবেন। ইনফেকশন শূন্যতে নেমে আসলেই হবে অস্ত্রোপচার। তখন আবারও যেতে হবে হবে অস্ট্রেলিয়া।

Banglabid

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, ‘ইনফেকশনটা আমার সবচেয়ে বড় টেনশনের জায়গা। ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জেন্ট অপারেশনে হাত দেবে না। ওইটা হাত দিলে বোনে চলে যাবে, আর বোনে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন মিন পয়েন্টটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়। এ আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হার, সেকারণে জোড়া লাগার সম্ভাবনা নেই।’

সাকিব বরাবরই অন্যরকম। যেনো কিছুই হয়নি। বলেন, সবকিছু হবে ঠিকঠাক। সুস্থ হতে লাগতে পারে তিন মাস। এক সপ্তাহ অবশ্য শেষ হয়েছে ইতোমধ্যে। এ বছর আর মাঠে নামা হচ্ছে না। তবে জানুয়ারিতে বিপিএল দিয়েই ২২ গজে ফিরতে আত্মবিশ্বাসী বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব আরো বলেন, ইনফেকশনা দূর করতে হবে। ওইটা চলে গেলে আসলে বুঝা যাবে কত সময় লাগবে। আর আসল সার্জারি করা গেলে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।

Reneta

এ বছরটা আর খেলতে পারবেন। এর প্রভাবটা তো বিশাল। কিন্তু সাকিব সেটা মানতে নারাজ। বলেন, শুধু সাকিব-তামিম কেন? আরো কয়েকজন না খেললেও কোনো সমস্যা হবে না। জুনিয়রদের উপর শতভাগ আস্থা রাখছেন তিনি।

সাকিব আরো বলেন, আসলে আমাদের লাইফটা প্রতিদিন মাঠে যাওয়া প্র্যাকটিস করা বা কিছু না কিছু করা। সেখানে সারাদিন ঘরে বসা থাকাটা বিরক্তিকর। আমরা ভাবি, আমাদের ছাড়া টিম চলবে না। এই যে একটা সুযোগ আসল, তারা কিন্তু ঠিকই ব্যাক করেছে। আমাদের আরো কিছু প্লেয়ার সামনের কয়েকটা সিরিজে না থাকলেও কোন সমস্যা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT