অর্থনীতি

আর্থিক প্রতিষ্ঠানে সিআরআর কমালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকের লভ্যাংশ বিতরণের অনুমতি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকের লভ্যাংশ বিতরণের অনুমতি নিয়ে, আধুনিক শহরের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নগদ টাকার সরবরাহ বাড়াতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নগদ অর্থ জমার হার (সিআরআর) পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১ দশমিক ৫ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে। তবে কোনো দিনই এ সংরক্ষণের হার ১ শতাংশের কম হবে না।

রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১ দশমিক ৫ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে এ শর্তে, যেকোনো দিনই এ সংরক্ষণের পরিমাণ ১ শতাংশের কম হবে না। মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ তারল্যসম্পদ সংরক্ষণের (এসএলআর) পূর্ববর্তী হার ৫ শতাংশ এবং আমানত গ্রহণ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ২ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত থাকবে।

সিআরআরের ওই পরিবর্তিত হার চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

বিষয়:আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক সিআরআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…