বিনোদন

আর্টসেল-অর্থহীনের অ্যালবাম আসছে

বাংলাদেশি পুরুষের ছবি, গোঁফ ও চুলের রঙ কালো, চশমা পরা, ব্রাউন শার্টে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি পুরুষের ছবি, তিনি গোঁফ ও চুলের রঙ কালো, চশমা পরা, ব্রাউন শার্টে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার (৮ জানুয়ারি) ছিল বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’র প্রতিষ্ঠাতা সুমনের ৪৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন এই কিংবদন্তী গায়ক। লাইভে এসে ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন সুমন।

সুমন জানিয়েছেন, এবছরটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দারুণ একটি বছর। কারণ, এবছর আর্টসেল, নেমেসিস, অর্থহীন, বে অব বেঙ্গলের অ্যালবাম আসতে যাচ্ছে। এতদিন গুঞ্জন শোনা গেলে এবার সুমন নিজেই নিশ্চিত করলেন এই কথা।

লাইভে সুমন বলেছেন, ‘অনেকে অনেক কথা কথা বলেছে বিশ্বাস করেন নাই। তবে এবার আমি বলছি। আর্টসেলের অ্যালবাম আসছে, অর্থহীনের অ্যালবাম আসছে, নেমেসিসের অ্যালবাম আসছে, বে অব বেঙ্গলের অ্যালবাম আসছে। এবছর অনেক কিছুই হতে চলেছে। ট্রাষ্ট মি।’

বাংলাদেশের অন্যতম সেরা এই বেস গিটারিস্ট সংগীত জগতে বেসবাবা সুমন নামেই পরিচিত। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। একের পর এক অস্ত্রোপচার শেষে মৃত্যুকে জয় করে ফিরেছেন তিনি। মাঝে বেশ কিছুদিন সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না তিনি। এখন আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে সচল সুমন। ফিরে এসে ভক্তদের মাঝে প্রশান্তি ছড়ালেন তিনি।

বিষয়:অর্থহীন সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…