স্পোর্টস

আর্জেন্টিনা দলের জন্য ম্যারাডোনার ‘নিষেধ’ বার্তা

আর্জেন্টিনা দলের জন্য ম্যারাডোনার ‘নিষেধ’ বার্তা

কোপা আমেরিকার ফাইনালের আগে আবারও আলোচনায় আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা। চিলির সঙ্গে সোমবারের ফাইনাল জিততে না পারলে লিওনেল মেসির দলকে দেশে ফিরতে নিষেধ করেছেন এই ফুটবল ঈশ্বর।

তবে যে ভাবে আর্জেন্টিনা এবারের টুর্নামেন্টের ফাইনালে পর্যন্ত এসেছে তার উচ্ছসিত প্রশংসাই করেছেন তিনি। পাঁচ ম্যাচে মোট ১৮ গোল করে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেন্টেনারিওর গ্র্যান্ড ফাইনালে চিলির প্রতিপক্ষ জেরার্ডো মার্টিনোর দল।

এবারের আসরে কোচের প্রশংসা করে ম্যারাডোনা বলেন, অবশ্যই এবারের ফাইনাল আমাদের জেতা উচিত, আর যদি মেসিরা তা করতে ব্যর্থ হয় তবে তাদের আর দেশে ফেরার কোন প্রয়োজন নেই বলে মনে করি।

গত বছরের ফাইনালে এই চিলির বিপক্ষেই শিরোপা হাতছাড়া হয়েছিলো আর্জেন্টাইনদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনা দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতলেও দলের খেলোয়াড় হিসেবে কখনই কোপা আমেরিকার ট্রফি জিততে পারেন নি দিয়েগো ম্যারাডোনা।

বিষয়:কোপা আমেরিকা ডিয়েগো ম্যারাডোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…