চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা গেঁড়ো খুলতে পারবে ফ্রান্স?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের খেলা কিংবা শক্তি বিবেচনায়, বর্তমান আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সকে এগিয়ে রাখলে মতবিরোধ থাকবে না ফুটবল বোদ্ধাদের! অসাধারণ আক্রমণভাগ নিয়ে লাতিন পরাশক্তিদের দুর্বল রক্ষণকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে ফরাসিরা। সেখানে এই আর্জেন্টিনা এক মেসির উপর নির্ভর, আর বড্ড অগোছালো।

ফ্রান্স-আর্জেন্টিনার এই যে ব্যবধান, তা মেনে নেয়ার মাঝে যা কিছুটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে সেটি কেবল ইতিহাস-পরিসংখ্যান। কারণ ইতিহাস বলছে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কখনোই জয়ের স্বাদ পাওয়া হয়নি ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনা-ফ্রান্স মহারণের আগে জেনে নেয়া যাক কিছু তথ্য-

>মোট ১১ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। যাতে ছয় জয়ে এগিয়ে মেসিদের দল। ফ্রান্স সর্বসাকুল্যে জয় পেয়েছে ২ বার। যার শেষটি আবার ৩২ বছর আগে, ১৯৮৬ সালে। বাকি তিন ম্যাচ ড্র।

>বিশ্বকাপে মোট দুবার ফ্রান্সের দেখা পেয়েছে আর্জেন্টিনা। দুবারই হাসিমুখে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকান জায়ান্টরা। প্রথমটি ১৯৩০ সালে, আর দ্বিতীয় জয়টি ১৯৭৮ সালে।

>দুই দলের মুখোমুখি শেষ চার লড়াইয়ে প্রত্যেকটিই জিতেছে আর্জেন্টিনা। শেষটি ২০০৯ সালে। মেসি গোল পেয়েছিলেন সেই ম্যাচে।

Reneta

>নিজেদের শেষ ৭ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে ফ্রান্স।

>নিজেদের শেষ ৭ ম্যাচের পাঁচটিতে ফ্রান্সের জালে বল জড়াতে পারেনি কোনো প্রতিপক্ষ।

>ট্রাইবেক বাদে বিশ্বকাপে শেষ এগারো নক আউটে ফ্রান্সের হার কেবল একবারই। সেটি ২০১৪ বিশ্বকাপে। জার্মানির কাছে, ১-০ গোলে।

>নক আউটে মেসি গোল পাননি মোট ৬৬৬মিনিট!

>স্যামুয়েল উমতিতির চোট নিয়ে শঙ্কায় আছে ফ্রান্স। ডেনমার্কের বিপক্ষে চোটে পড়েছেন বার্সা ডিফেন্ডার। আর্জেন্টিনার বিপক্ষে খেললেও উমতিতির সেরাটা না পাওয়ার শঙ্কা থাকছেই। মিডফিল্ডার এনজো পেরেজকে নিয়ে একই শঙ্কায় আর্জেন্টিনা। তবে, তার চোট খুব একটা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

>ডেনমার্ক ম্যাচে বিশ্রামে যাওয়া কাইলিয়ান এমবাপে, পল পগবা এবং গোলরক্ষক হুগো লরিস ফিরছেন মূল একাদশে। আর নাইজেরিয়া ম্যাচের একাদশ নিয়েই ফরাসিদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অর্থাৎ, মূল একাদশে ব্রাত্যই থাকছেন পিএসজি মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

>হলুদ কার্ড শঙ্কায় আছেন পগবা, ব্লেইজে মাতুইদি এবং কোরেন্তিন তুলিজোর। আর্জেন্টিনার সংখ্যাটা আরও বেশি। এভার বানেগা, গ্যাব্রিয়েল মেকার্দো, হাভিয়ের মাশ্চেরানো, লিওনেল মেসি, মার্কোস আকুইনা এবং নিকোলাস ওটামেন্ডিকে নিয়ে মোট ৬জন আর্জেন্টাইন খেলোয়াড় আছেন একই শঙ্কায়। তাদের যে শনিবারের ম্যাচে কার্ড দেখবেন, দল পরের পর্বে উঠলেও খেলতে পারবেন না।

>গ্রুপপর্বে ফ্রান্স গোল করেছে তিনটি, আর হজম করেছে একটি। আর্জেন্টিনা তিন গোলের বিপরীতে হজম করেছে পাঁচটি।

>ফ্রান্সের কাইলিয়ান এমবাপের দিকে কড়া নজর রাখতে হবে আর্জেন্টিনাকে।

>মেসিকে আটকাতে পারলেই আর্জেন্টিনাকে নিষ্ক্রিয় করে রাখতে পারবে ফ্রান্স।

>গঞ্জালো হিগুয়েনকে নিয়ে ভীষণ চিন্তায় আর্জেন্টাইন শিবির। জাতীয় দলের হয়ে শেষ আট ম্যাচে একটিও গোল পাননি জুভেন্টাস ফরোয়ার্ড। অ্যান্থনিও গ্রিজম্যানকে নিয়ে প্রায় একই সমস্যায় ফ্রান্স। বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ বক্তব্যের মর্ম বুঝছে বিএনপি?

পরবর্তী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেলো ফ্লাইং ব্রেন ‘সাইমন’

পরবর্তী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেলো ফ্লাইং ব্রেন ‘সাইমন’

পারিবারিক গল্পের ছবি ফেরদৌস-নিঝুম রুবিনার ‘মেঘকন্যা’

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT