চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার কোচের দৌড়ে গারেকা ও গ্যালার্ডো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
গ্যালার্ডো ও গারেকা

গ্যালার্ডো ও গারেকা

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হোসে সাম্পাওলির বরখাস্তের সম্ভাবনায় সরব দেশটির গণমাধ্যম। মেসি-দিবালাদের কোচ হওয়ার দৌড়ে সাবেক মিডফিল্ডার মার্সেলো গ্যালার্ডো এগিয়ে রয়েছেন বলেও জানাচ্ছে তারা।

গ্যালার্ডোর মতো আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে আছেন দেশটির সাবেক ফরোয়ার্ড রিকার্ডো গারেকাও।

২০১০ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কোচ হিসেবে নিয়োগ পাওয়া ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা আবার ফ্রিতেই জাতীয় দলকে কোচিং করানো ইচ্ছের কথা জানিয়েছেন।

৬০ বছর বয়সী গারেকা পেরুকে বিশ্বকাপে এনেছিলেন ৩৬ বছর পর। রাশিয়ায় গ্রুপপর্বেই বাদ পড়ার পর আর দলটির সঙ্গে থাকতে ইচ্ছুক নন সাবেক এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। বলেছেন, আর্জেন্টিনা নিজের দেশ, সেখানে কোচ হিসেবে কাজ করতে পারাটা সম্মানের।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লিখছে, গারেকার পাশাপাশি গ্যালার্ডোকে নিয়েও ভালো আগ্রহ আছে দেশটির ফেডারেশনের। ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল গোছাতে চাওয়া আর্জেন্টিনা দীর্ঘমেয়াদি বিবেচনায় ৪২ বছর বয়সী গ্যালার্ডোকেই আগ্রহের কেন্দ্রে রাখছে।

কারণ হিসেবে লেখা হচ্ছে, গ্যালার্ডো লাতিন আমেরিকার একমাত্র কোচ যিনি খেলোয়াড়দের ভিজ্যুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করেন। বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের মনোসংযোগ সৃষ্টির খ্যাতিও আছে তার। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে দারুণ সফল তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT