চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইনদের আর জ্বালাবেন না হিগুয়েন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আট মাস বাদে লিওনেল মেসিকে ফেরালেন, কিন্তু গঞ্জালো হিগুয়েনের নামটা মুখেও আনলেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলনি। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রাথমিক দলেও ছিলেন না চেলসি ফরোয়ার্ড। স্কোয়াডে নাম না দেখে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হিগুয়েন। নিজের ভবিষ্যৎ নিয়ে যা বোঝার বুঝে গেলেন। শেষে জানিয়ে দিলেন, আলবিসেলেস্তেদের সঙ্গে সব সম্পর্ক শেষ করার কথা। মানে আর্জেন্টিনার জার্সিতে অবসর ঘোষণা দিয়েছেন হিগুয়েন।

‘এটাই শেষ। অনেক ভেবেচিন্তে দেখলাম, আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে প্রতিটা মূহুর্ত উপভোগ করতে চাই। তবে কারও কারও আনন্দ আবার অন্যের চোখে ভালো ঠেকে না। আমার সময় শেষ।’ -বৃহস্পতিবার ফক্স স্পোর্টসকে অভিমানের সুরে এমনটাই জানিয়েছেন হিগুয়েন।

আগেরবার যখনই আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পেয়েছেন, অভিনন্দনের চেয়ে বেশি পেয়েছেন দুয়ো। ফক্স স্পোর্টসের মাধ্যমে তার সমালোচকদের আবারও এক হাত নিলেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা, ‘আমি দলে ডাক পেলাম কিনা এবার সেটা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন।’

আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন হিগুয়েন। খেলেছেন ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপার ফাইনালে। ওই তিন ফাইনালের একটাই ফল- হার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটাই হয়ে আছে আর্জেন্টিনার জার্সিতে হিগুয়েনের শেষ ম্যাচ।

১৯৯৩ সালের পর থেকে বড় কোনো শিরোপা জিততে না পারার কারণ হিসেবে মেসির পাশাপাশি হিগুয়েনকেও সমানতালে দোষারোপ করেন আর্জেন্টাইন সমর্থকরা। তিন ফাইনালে হারের পেছনে এ ফরোয়ার্ডের একাধিক সহজ সুযোগ হাতছাড়া করা এখনও পোড়ায় আর্জেন্টিনাকে।

‘একটা বিশ্বকাপসহ তিন ফাইনাল জিততে না পারায় সমালোচকরা আমাদের দোষ দেয়, সমালোচনা করে। আমার কাছে ব্যর্থতার মানে অন্য কিছু। এখন এরা(সমালোচক) নতুন খেলোয়াড়দের যত্ন নিক। অনেক মানুষ আছে যারা সমর্থনের চেয়ে সমালোচনাই বেশি করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গঞ্জালো হিগুয়েনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT