অন্যান্য খেলা

আর্চারি বিশ্বকাপের নকআউট পর্বে আশিকুজ্জামান

আর্চারির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক, ব্যান্ডের মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক, ব্যান্ডের মাঠে, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্চারি বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ডের বাধা পেরিয়ে নকআউট পর্বে উঠেছেন বাংলাদেশের আশিকুজ্জামান। মঙ্গলবার কম্পাউন্ড ডিভিশনে প্রথমদিনের লড়াইয়ে ৬৮৭ পয়েন্ট নিয়ে ৪০তম হয়েছেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে বুধবার হাঙ্গেরিয়ান ওরোজ ভিক্টরের মুখোমুখি হবেন আশিকুজ্জামান।

একই ইভেন্টে অংশ নিয়ে কোয়ালিফাই রাউন্ডের বাধা পেরোতে পারেননি বাংলাদেশের আরেক আর্চার নেওয়াজ আহমেদ রাকিব। ৬৭২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে তার যাত্রা শেষ হয়েছে ৭৯তম হয়ে।

তুরস্কের আন্তালিয়ায় বসেছে আর্চারি বিশ্বকাপের এবারের আসর। ৪৭টি দেশের মোট ৩৪০ জন আর্চার অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে টুর্নামেন্টে গেছেন ৯ আর্চার।

বাংলাদেশ আর্চারি দল: রোমান সানা, মোহাম্মদ হাকিম, আহমেদ রুবেল, মোহাম্মদ সাগর ইসলাম, দিয়া সিদ্দিক, নাসরিন আক্তার, ফাহমিদা সুলতানা নাশা, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান।

বিষয়:আর্চারি বিশ্বকাপ আর্চারি বিশ্বকাপ-২০২২ আশিকুজ্জামান রাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…