চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো বড় ভূমিকম্পের আশঙ্কায় নেপাল

রেজাউল করিমরেজাউল করিম
১:০৭ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

গত এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর বিজ্ঞানীরা বলছেন, আগামীতে নেপালে এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে। নেপালের ভূমিধসের মাত্রা ও হিমবাহের অবস্থা পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্রের জিওফিজিকাল ইউনিয়ন গত ১৬ ডিসেম্বর তাদের বার্ষিক সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছেন। ওই ভূমিকম্পে নেপালে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়। নেপাল ছাড়াও ভারত-পাকিস্তানেও হতাহতের ঘটনা ঘটে। তীব্র কম্পন অনুভূত হয় বাংলাদেশেও।

মার্কিন জিওফিজিকাল ইউনিয়ন এই ব্যাপারে যে দুটি গবেষণাপত্র লিখেছেন তার একজন সহকারী লেখক জেফরি কারজিল বলেন, ‘পরের ভূমিকম্পে অবস্থা সর্বশেষটির চেয়ে আরো বেশি ভয়াবহ হতে পারে।’ ওই গবেষণাপত্রটি মঙ্গলবার জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়।

আগামীতে ভূমিকম্প হলে সেখানে কি ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারে সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি গবেষক জেফরি এবং অন্য বিজ্ঞানীরা। তবে অন্য বিজ্ঞানীরা জানান, নেপালে সর্বশেষ মাত্রার সমান ভূমিকম্প আগামীতে হলে তাতে ক্ষয়-ক্ষতি অনেক বেশিই হবে।

একই দিনে জার্নাল সায়েন্সে আরো একটি গবেষণাকর্ম প্রকাশিত হয়। তাতেও বলা হয়েছে, পরের ভূমিকম্প নেপালসহ পৃথিবীকে আরো বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে।

আর মার্কিন জিওফিজিকাল সার্ভের ভুমিকম্প সম্পর্কিত মূল্যায়ন দেখা যায়, এখনও ফেটে পরা ভূমি থেকে বড় ভূমিকম্প হতে পারে, যার গতি ৩৩ থেকে ৫০ ফুট (১০ থেকে ১৫ মিটার)। যেখানে ২৫ এপ্রিলের ভূমিকম্পের গতি ছিলো ১০ ফুট বা ৩ মিটার।

গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের মাত্রা এতো বেশি ছিলো যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমলায় পর্যন্ত সংকুচিত হয়ে যায়। গবেষকরা জানান, ভূমিকম্পের সময় নেপালে ৪ হাজার ৩১২ বার ভূমিধসের ঘটনা ঘটে এবং ল্যাংটাং ভ্যালিতে সবচেয়ে বড় কম্পন হয়। এতে অল্প সময়ে ৩৫০ জন মানুষের মৃত্যু হয়।

Reneta

ভূমিধসের সময় উপত্যকার উপরে খাড়া পাহাড়ের উপর থেকে তুষার ও বরফের বিপুল অংশ ১৬৪০ ফুট (৫০০ মিটি) নীচের ল্যাংটাং শহরের উপর পরে। জেফরি কারগিল বলেন, এটার গতির পরিমাণ ছিলো হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান বা বেশি। ভূমিকম্পের সময় প্রায় এক কিলোমিটার পাহাড় গাছসহ ধসে যায়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অব টামোকার ভূমি গবেষক ড্যান সুয়াগার বলেন, নতুন গবেষণায় দেখা যাচ্ছে, পরেরবার ভূমিকম্প হলে অবস্থা এর চেয়ে ভয়াবহ হবে। গবেষণার সম্ভাব্য ভূমিকম্পের সঙ্গে তুলনা করলে সর্বশেষটি খুব ছোট বলেই মনে হবে। আগের ভূমিকম্পে বড় কম্পন ও ধসগুলো পাহাড়ের চূড়া বা উঁচু জায়গায় হওয়ার পরও তা আলোড়ন সৃষ্টি করে।

গবেষককরা আরো বলেন, এপ্রিলের ভূমিকম্পে মাত্রানুযায়ী ক্ষয়-ক্ষতি কমই হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায়। তবে ক্ষয়-ক্ষতি কেনো কম হলো সেটা স্পষ্ট করে জানাতে পারেননি তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালনেপালে ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

মে ১৩, ২০২৬

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি শুরু ২৪ মে থেকে

মে ১৩, ২০২৬

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT