চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো একটি আন্তর্জাতিক উৎসবে ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশে মুক্তির অনুমতি পায়নি মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। সেন্সর বোর্ডও এই ছবিটির ছাড়পত্র নিয়ে নির্বিকার। সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে সেন্সর বোর্ডের গুরুত্বপূর্ণ একজন সদস্য জানালেন, ‘বাংলাদেশে এই ছবির ভবিষ্যত নিয়ে তারা অবগত নন’!

তবে নিজের দেশে ছবিটি দেখানোর অনুমতি না পেলেও আন্তর্জাতিকভাবে ছবিটির প্রদর্শনী থেমে নেই। গেল বছর ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘শনিবার বিকেল’। ছবিটি এবার দেখানো হবে ফ্রান্সের ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে!

ছবিতে পলাশ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত…

ফিচার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’। এই বিভাগে লড়াই করবে বিভিন্ন দেশের মোট নয়টি সিনেমা। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ভেসোলের ম্যাজেস্টিক থিয়েটারে দেখানো হবে ‘শনিবার বিকেল’ সিনেমাটি।

২৬ তম ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল শুরু হবে ১১ ফেব্রুয়ারি। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশে ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে সন্দিহান নির্মাতা ফারুকী নিজেও।

বর্তমানে ‘নো ল্যান্ডস ম্যান’-এর শেষ দফায় শুটিং করতে মুম্বাই আছেন ফারুকী। চ্যানেল আই অনলাইনকে জানালেন, টানা সাতদিন সেখানে শুটিং করবেন। শুটিংয়ে অংশ নিবেন ভারতের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিনসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।

গেল বছর ছবিটি নিয়ে বিভিন্ন দেশের সংবাদপত্রে রিভিউ ছাপা হয়। এরমধ্যে হলিউড রিপোর্টারে ছাপা হওয়া একটি রিভিউতে ভূয়সী প্রশংসা করা হয় ছবিটির।

আমেরিকার অভিনেত্রী, নির্মাতা, লেখিকা এবং সমালোচক দেবোরাহ ইয়ংয়ের লেখা থেকে জানা যায়: ‘‘ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং একটু পর পর হত্যাকাণ্ডের কারণে পুরো ছবিটিই টান টান উত্তেজনায় ভরপুর। প্রায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়া, বেঁচে থাকা জিম্মিদের তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে ছোড়া অশ্লীল ভাষার প্রতিবাদ, ধর্ম এবং জাতি নিয়ে তিরস্কার সবকিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। সংলাপ আদান প্রদানের মাধ্যমে ছবির কাহিনী একটি নির্দিষ্ট গতি ও ছন্দে এগিয়ে চলে।

ফারুকীর নির্মাণে সবকিছু মধ্যে গল্পটাই সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে। বেশিরভাগ ছবি যেগুলোতে পুরো ছবির ওয়ান-শট সিঙ্গেল টেক নেয়া হয়, ছবির গল্পের মাঝে ডুবে গিয়ে সেই ছবিগুলোর নির্মাণ কৌশলের কথা ভুলে যান দর্শক। তবে ছবির কারিগরি টিম, সিনেমাটোগ্রাফির আজিজ ঝামবাকিয়েভ অথবা ভালেরি পেতরবের স্টেডিক্যামের কাজের অবদান স্বীকার না করলেই নয়।’’

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকের এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

ট্যাগ: ইরেশ যাকেরজাহিদ হাসানতিশানো ল্যান্ডস ম্যানপরমব্রতমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসিইউতে অভিনেতা দীপঙ্কর দে

পরবর্তী

রহস্যজনক চীনা ভাইরাসের আক্রমণ নিয়ে আশঙ্কা

পরবর্তী
ভাইরাস

রহস্যজনক চীনা ভাইরাসের আক্রমণ নিয়ে আশঙ্কা

শহীদমাতা সালেমা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT