দরকার ছিল কেবল দুটি উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে এক উইকেট মিললেও দ্বিতীয় ম্যাচ উইকেটহীন। সিরিজের তৃতীয় ম্যাচে এসে ধরা দিল সেই আরাধ্য দ্বিতীয় উইকেটটি। তাতে অসাধারণ এক কীর্তিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেয়ার ‘এলিট ক্লাবে’ এখন টাইগার অলরাউন্ডারের নাম। সিরিজের শেষ টুয়েন্টিতে ১৯তম ওভারের প্রথম বলে নাজিবুল্লাহ জাদরানকে লং-অনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে অর্জনে নাম লেখান সাকিব।
সংক্ষিপ্ত এই তালিকা ছোঁয়া আগের দুই অলরাউন্ডার হলেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।
অসাধারণ কীর্তি গড়ার পথে সাকিব পেছনে ফেলেছেন আগের দুজনকেই। ক্যালিস ও আফ্রিদি রেকর্ডটি ছুঁতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৫০০টি। সাকিব সেটি ছুঁয়ে ফেললেন মাত্র ৩০২তম ম্যাচেই!







