তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে ঢাকার সিএমএম আদালতেও জামিনের আবেদন করেছিলেন আরাফাত সানি। ওই আবেদন নাকচের পর বুধবার সাইবার ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন তিনি।
নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে গত ৫ জানুয়ারী মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন এক তরুণী। ওই মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।







