চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতের টি-টুয়েন্টি লিগ খেলতে চান সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আরব আমিরাতের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি-এক্স টুর্নামেন্টে খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব আল হাসান। এ অলরাউন্ডারকে অনাপত্তিপত্র দেবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ক্রিকইনফোকে বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

‘সাকিব টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র চেয়েছে। কিন্তু আমরা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।’ ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস।

ডিসেম্বরের ২৩ থেকে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি-এক্স আযোজন করবে আরব আমিরাত। সাকিব তার আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। আঙুলের চোটে এশিয়া কাপের ফাইনাল খেলা হয়নি। তারপর থেকে মাঠের বাইরেই আছেন সাকিব।

Banglabid

আঙুলে পুঁজ জমে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সাকিবের। দেশের একটি হাসপাতালে পুঁজ বের করে অধিকতর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। ফিরে জানিয়েছেন আপাতত সার্জারির প্রয়োজন নেই। মাঠে ফেরা নির্ভর করছে সেরে ওঠার পর যা দুই-তিন মাসও লেগে যেতে পারে। জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছেন না সেকারণে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয় বিসিবি। ক্যারিবীয় সিরিজের শেষভাবে তার মাঠে ফেরার সম্ভাবনা একটা থেকে যায়, যদি চোট পুনর্বাসন দ্রুততম সময়ে ঘটে।

আগামী রোববার বোর্ড মিটিংয়ে সাকিবের অনাপত্তিপত্র নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছে ক্রিকইনফো। খেলোয়াড়দের ঘন ঘন চোটে পড়ার প্রবণতায় বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলতে দেয়া হবে কিনা এরকম নানা বিষয়ে সেই সভায় সিদ্ধান্ত নেবেন বিসিবির কর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের দাবি, পাল্টা ‘গত ৫০ বছরের’ ক্ষতিপূরণ চান ট্রাম্প

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT