আদালত

আরও তিন মামলায় জামিন পেলেন বরকত উল্লাহ বুলু

আরও তিন মামলায় জামিন পেলেন বরকত উল্লাহ বুলু

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা ৩ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি মো: খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে হাইকোর্ট থেকে আরো ১৭ টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বর্তমানে কারাগারে আছেন।

বিষয়:বরকত উল্লাহ বুলু বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…