চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরও কিছুদিন প্রেম করব’

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৩০ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
পরীমনি

পরীমনি

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। গতকাল শুক্রবার সারা দেশে তার অভিনীত শাহ আলম মন্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ছবিটি মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছে চিত্রনায়ক বাপ্পী। মুক্তি পাওয়া এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

মুক্তি পেল ‘আপন মানুষ’।

ছবিটি পুরোপুরি রোমান্টিক ধাঁচের। আমার চরিত্রটিও চমৎকার। দর্শকদের জন্য চমক থাকছে। এই চমক দেখার জন্য হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

আপনার দৃষ্টিতে ছবিটি কেমন হয়েছে?

এটি তো বাণিজ্যিক ছবি। মানের বিচার হবে না এ ছবি দিয়ে। তবে এ ধরনের ছবিতে যতটা ভালো করা দরকার, ততটুকু ভালো অবশ্যই হয়েছে। দর্শক দেখে আনন্দ পাবে। দিনশেষে তো সবাই আনন্দ নিয়েই ঘরে ফিরতে চায়, তাই না।

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে আপনি অভিনয় করেছেন। এই ছবির কাজের সর্বশেষ কী অবস্থা?

Reneta

ছবির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ছবিটির কাজ চলেছে এক বছরেরও বেশি সময়। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম তার ‘মনপুরা’র মতো খুব যত্ন করে এ ছবিটিও নির্মাণ করছেন। অক্টোবরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

ছবিতে শুভ্রার চরিত্রটি কী রকম?

চরিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত কিছু বলব না। তবে আমার জীবনের সেরা চরিত্র এটি। চরিত্রটি নিয়ে গোড়াতে নিজের মধ্যে অনেক দ্বিধা কাজ করেছে, পারব তো? গিয়াসউদ্দিন সেলিম এক্ষেত্রে দারুণ সহযোগিতা করেছে। তারপরও আমার মনে হয়েছে আমি পুরো চরিত্রটা ফুটিয়ে তুলতে পারিনি। এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা এমন হয়েছে যে, এখনো নিজেকে মাঝে মাঝে শুভ্রা মনে করছি।

আপনি নাকি যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করছেন?

২ এপ্রিল থেকে এল হাসানের পরিচালনায় ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ ছবির শুটিং শুরু হয়েছে। কলকাতায় প্রথম লটের শুটিং হয়েছে। এখন বন্ধ আছে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোশান। ছবিতে হেমা মালিনীও অভিনয় করছেন। এছাড়া শুনেছি একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।

‘চাঁদনী’ ছবির সিকুয়্যালের শুটিংয়ের কী খবর?

মহরত হয়েছে কিছুদিন আগে। এখনো শুটিং শুরু হয়নি। তবে শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

শাকিব খানকে নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা নানা কথা বলছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

যে যা–ই কিছু বলুক, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না প্লিজ।

আপনাকে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে।

যারা পেছনে সমালোচনা করছে, তারা কাপুরুষ। পারলে সামনে সমালোচনা করুক। আমি আসলে এসব সমালোচনা কেয়ার করি না। আমি আমার কাজটাকে প্রাধান্য দেই। আমি খুব ভালো করেই জানি, কাজই আমাকে এগিয়ে নিয়ে যাবে।

সমালোচনা নিতে পারাও একটা গুণ, তাই না?

তা ঠিক, কিন্তু এভাবে যদি পেছনে পেছনে সমালোচনা করে, তাহলে কতক্ষণ সহ্য হবে বলুন! আমি যে পরিবেশে বাংলা ছবিতে কাজ করছি, পারলে তারা এ অবস্থাকে নিয়ে সমালোচনা করুক। তাহলে তো চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির পরিবেশই পাল্টে যাবে। শুধু আমাকে সমালোচনা করে কিছু হবে বলুন? আমি এবং যারা সমালোচনা করছে— তারা সবাই তো একই পরিবেশের মানুষ, তাই না।

সম্প্রতি বাগদান হলো আপনার, বিয়ে করছেন কবে?

আরও কিছুদিন প্রেম করব। তারপর দেখা যাবে। ব্যস্ততার কারণে প্রেমটাই তো নিয়মিত করতে পারছি না। এরপর যদি যদি আবার বিয়ে করে ফেলি, তাহলে সব গুলিয়ে ফেলব। ক্যারিয়ার একটু গুছিয়ে নিয়ে বিয়ের কথা ভাবব।

ছবি : সংগৃহীত

দর্শক দেখায় কোটি ছাড়ানো ‘ডানা কাটা পরী’ গানের লিঙ্ক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT