চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের ভুলে পেসারদের হতাশার দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপি থেকে: দিনের খেলা যখন শুরু হল, বিকেএসপির তিন নম্বর মাঠ কুয়াশায় ঢাকা। আদর্শ কন্ডিশনে শুরুতেই সাফল্য পেয়ে যেতে পারতেন মুকিদুল ইসলাম মুগ্ধ। নতুন বলে প্রথম ওভারের পঞ্চম বলে কেভিন কাসুজার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটরক্ষক আকবর আলীর বিশ্বস্ত গ্লাভসে। সমস্বরে ওঠে আবেদন। নিশ্চিত আউট জেনে উদযাপনও ‍শুরু করে দেন বোলার মুগ্ধ।

কিন্তু দুই ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলি খান সুমন ও মাসুদুর রহমান মুকুল থাকেন নীরব। স্বপ্নের মতো শুরুর বদলে হতাশায় দিন শেষ করেছেন বিসিবি একাদশের গতিময় এ পেসার। বল ও ব্যাটের স্পর্শে যে শব্দ হয় সেটি স্পষ্টই শোনা গেছে মাঠের বাইরে থেকেও! পরে আরও ১০ ওভার বল করে উইকেটের দেখা পাননি মুগ্ধ।

শুরুতেই ‘জীবন’ পাওয়া ডানহাতি ওপেনার কাসুজা ঠিকই খেলে গেছেন ৭০ রানের ইনিংস। তাতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে প্রথমদিন শেষ করেছে ৭ উইকেটে ২৯১ রান তুলে।

অন্যদুই পেসার শরিফুল ইসলাম, সুমন খানও খুব একটা সুবিধা করতে পারেননি। শরিফুল ১৫ ওভার বল করে নিয়েছেন একটি উইকেট। সুমন ১৩ ওভার করে থেকেছেন উইকেটহীন। দিনের খেলা শেষে শরিফুল বললেন, ‘প্রথম ওভারেই মুগ্ধ উইকেটটি পেয়ে গেলে দিনের চিত্র অন্যরকমও হতে পারত। তখন আরও কয়েকটা উইকেট নেয়ার সুযোগ হয়ত আসত।’

কুয়াশা ভেদ করে রোদের তাপ যত বেড়েছে বোলারদের জন্য বিকেএসপির তিন নম্বর মাঠের উইকেট ততই নিষ্প্রাণ হতে থাকে। ব্যাটিং উইকেটের সুবিধা নিয়ে সফরকারীদের ওপেনিং জুটি হেসেখেলেই ছুঁয়ে ফেলে তিনঅঙ্ক।

পেসারদের বাজে দিন গেলেও স্পিনাররা পেয়েছেন সাফল্য। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন তুলে নেন ৩ উইকেট। এ অফস্পিনারের ৮ ওভারের স্পেল চাপ তৈরি করে জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপে। অধিনায়ক আল-আমিন জুনিয়র অফস্পিনে নেন দুটি উইকেট।

Reneta

পেসারদের হতাশার দিন কাটার পেছনে বিকেএসপির উইকটের ভূমিকাও কম নয়। তাদের জন্য যে কিছুই ছিল না এখানে! শাতাদাত জানালেন, ‘স্পিন এখানে যতটা সহায়ক পেসারদের জন্য ততটা নয়।’

পেসার শরিফুল বললেন, ‘সাউথ আফ্রিকায় বাউন্সি উইকেটে খেলে আসার পর এমন উইকেটে বোলিং করা কঠিন। বাড়তি জোর খাটাতে হয়। উইকেটে পেসারদের জন্য কিছুটা সহায়তা রাখা হলে সেটি হয় উপভোগ্য।’

তরুণদের নিয়ে বিসিবি একাদশ সাজিয়েছেন নির্বাচকরা। অধিনায়ক আকবর আলীসহ বিশ্বজয়ী ৬ ক্রিকেটারকে রাখা হয়েছে দলে। তাদের খেলা দেখতে মাঠে এসেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকেএসপির উইকেটের আচরণ দেখে হতাশ হয়ে ফিরেছেন তারাও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিন জুনিয়রলিড স্পোর্টসশাহাদাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT