চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পানে কক্সবাজার উপকূলে আতংক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৫ অপরাহ্ণ ১৯, মে ২০২০
- লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

ঘূর্ণিঝড় আম্পানের কারণে কক্সবাজার উপকূলজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার আহ্বান জানালেও বেশিরভাগ মানুষ তাতে সাড়া দেননি।

কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার গোস্বামী জানান, কক্সবাজারের ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ এর মধ্যে ৮০০ মিটার এখনো খোলা। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১৭৩০ মিটার। ৫ টি স্থানে কাজ চলছে। ঘূর্ণিঝড় আম্পানেও বেড়িবাঁধ খোলা থাকায় উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা মঙ্গলবার বিকাল থেকে নিচু এলাকায় মাইকিং করছি মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য। কিন্তু কোনো মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেনি।

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রতিটি এলাকায় মাইকিং করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে অবস্থা খারাপ হলে প্রয়োজনে নিচু এলাকার মানুষজনকে যেকোনো ভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেরকম প্রস্তুতি আর যানবাহন রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র, ২৫ টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। অবস্থা খারাপ হলে মানুষকে যে কোনভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। আশ্রয় নেওয়া মানুষগুলো যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে।

প্রস্তুত রয়েছে ৭১ টি মেডিকেল টিম। ৮ টি রেপিড রেসপন্স টিম প্রস্তুত রাখার পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

ট্যাগ: আম্পান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলে লালা লাগানো নিষেধ, ঘাম চলবে!

পরবর্তী

নোয়াখালীতে ‘ত্রাণ চাওয়ায়’ প্রবাসীর বাড়িতে ‘হামলা’য় আটক ৬

পরবর্তী

নোয়াখালীতে 'ত্রাণ চাওয়ায়' প্রবাসীর বাড়িতে 'হামলা'য় আটক ৬

বাউল শিল্পী রণেশ ঠাকুরের আসরঘর নির্মাণ করে দেবে প্রশাসন

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT