চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় বসে ‘কুস্তিগীর’ এর প্রস্তুতি নিচ্ছেন বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ন ১৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

একেক সিনেমায় একেক ভাবে হাজির হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন বাপ্পী চৌধুরী। করোনা পরবর্তী এই তারকা তার নতুন নতুন সিনেমাগুলো হাতে নিচ্ছেন দেখে শোনে! নায়কোচিত ইমেজ থেকে বেরিয়ে পর্দার চরিত্রটি জীবন্ত ফুটিয়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন। ভিন্ন ভিন্ন লুকে নিজেকে ভেঙে নতুনভাবে আবিষ্কার করার ধারাবাহিকতায় বাপ্পী চৌধুরী এবার ‘কুস্তিগীর’ হয়ে দর্শকদের সামনে আসছেন।

‘কুস্তিগীর’ বাপ্পীর নতুন সিনেমা। শাহীন সুমনের পরিচালনায় ২২ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে নামবেন বাপ্পী। তার বিপরীতে থাকবেন জাহারা মিতু। শুটিংয়ের আগে শারীরিক কসরতের মাধ্যমে বাপ্পী চৌধুরী জোর প্রস্তুতি নেয়া শুরু করেছেন।

সুদূর মার্কিন মুলুকে বসে ঢাকার ‘কুস্তিগীর’ সিনেমার জন্য দৈনিক অনুশীলন করছেন বাপ্পী, যাচ্ছেন জিমেও। সেই ঘাম ঝরানো কয়েক সেকেন্ডের ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের ফ্যান পেজে, লিখেছেন, ‘পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেনো, কুস্তিগীরির জন্য আয়োজন থেমে নেই।’

চ্যানেল আই অনলাইনকে বাপ্পী চৌধুরী বলেন,  নায়ক হওয়ার স্বপ্ন আগেই পূরণ হয়েছে। এখন স্বপ্ন দেখি অভিনয় সমৃদ্ধ কাজ করার। সেই স্বপ্ন পূরণের লক্ষে ‘প্রিয় কমলা’, ‘ঢাকা ৫৭০’, ‘জয় বাংলা’ সিনেমাগুলো করেছি। নতুন করে যুক্ত হলাম কুস্তিগীর সিনেমায়। এখানে অভিনয়টাই মূখ্য থাকবে। আমার বিশ্বাস নতুন দিনের এসব সিনেমায় ভার্সেটাইল বাপ্পীকে পাওয়া যাবে।

প্রায় ১০ বছরের ক্যারিয়ার বাপ্পীর। অর্ধশত সিনেমায় নায়ক তিনি। বাণিজ্যিক ধারার সিনেমায় কাকরাইল ও এফডিসিতে বেশ খ্যাতি আছে তার। এই নায়ক জানালেন, তার মধ্যে অনেকখানি পরিবর্তন এসেছে। বাপ্পী মনে করেন, সময়ের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিবর্তন হয়ে থাকে। তারও হয়েছে। ভবিষ্যতেও হবে।

বাপ্পী বললেন, আমি পরিবর্তনে বিশ্বাসী। সময়ে সঙ্গে আগাতে বিশ্বাসী। আর এই পরিবর্তনটি ইতিবাচক হিসেবে দেখি।

Reneta

বাপ্পী বলেন, এক চরিত্র থেকে আরেক চরিত্রে যেতে যে একজন শিল্পীকে স্টাডি করতে হয় সেটা বুঝে কাজ করছি। আগে নায়ক ব্যাপারটা প্রাধান্য দিতাম। কিন্তু এখন অভিনয়কে বেশী প্রাধান্য দেই। প্রতিটি চরিত্রের গুরুত্ব আলাদাভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যা যা করা লাগে সেভাবেই নিজেকে তৈরি করছি। এসব মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো বলে দেবে।

‘কুস্তিগীর’ সিনেমার পরিচালনা করছেন শাহীন সুমন। তার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বাপ্পীর। অনেক বছর পর আবার এক হচ্ছেন গুরু শিষ্য।

শাহীন সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্রামের গল্পে নির্মিত হবে ‘কুস্তিগীর’। পুরোপুরি মৌলিক গল্পের সিনেমা হবে এটি। যারা কুস্তি খেলে তারা শারীরিক ভাবে ফিট থাকেন। বাপ্পীকে শারীরিকভাবে ফিট দেখা যাবে। একজন কুস্তিগীরের অনেক অজানা কথা উঠে আসবে এই সিনেমায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭০আমেরিকাকমলাজাহারা মিতুবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT