চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি রাজনীতির শিকার: সেলিম ওসমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

শিক্ষক শ্যামল কান্তির ঘটনায় নারায়ণগঞ্জ ক্লাবে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি দাবি করেন, ধর্ম অবমাননার অপরাধে ওই শিক্ষকের শাস্তি ছিলো সামাজিক বিচার। তার অভিযোগ, ঘটনার পরপরই প্রধান শিক্ষক তার কাছে ১ কোটি টাকা দাবি করেছিলেন। এই ঘটনায় তিনি রাজনীতির শিকার বলেও দাবি করেন সেলিম ওসমান। তার দাবি,” যে মাস্টারের জন্য এতো দরদী হওয়া হচ্ছে সে মাস্টার নিজেই তার দোষ স্বীকার করেছিলেন”।

সংশ্লিষ্ট শিক্ষককে দায়ী করলেও ওই ঘটনায় তিনি ‘দুঃখিত এবং লজ্জিত’ বলে জানিয়েছেন সেলিম ওসমান। শিক্ষককে স্বপদে পুনর্বহালেও কোনো আপত্তি নেই তার। তবে তার দাবি ওই ঘটনায় হাজার-হাজার মানুষের সাক্ষ্য তার পক্ষে যাবে এমনকি শিশুরাও তার পক্ষেই কথা বলবে।

মত বিনিময় সভায় শিক্ষক লাঞ্ছনার অভিযোগের বিষয়ে দলের চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনের বিষয়টি তুলে ধরেন সেলিম ওসমান। তার ভাষ্য অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তাকে সাংবাদিক সম্মেলন করতে নিষেধ করেছেন।

শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর পেছনে পঞ্চায়েত, সামাজিক বিচারের উদাহরণ টেনে সাংসদ সেলিম ওসমান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদের সোচ্চার হওয়াদের প্রতি প্রশ্ন রেখে বলেন,”স্থানীয় সরকার বলে এখনো একটি কথা আছে। একজন সংসদ সদস্য এলাকার মানুষের রায়ের পরিপ্রেক্ষিতে এবং ওই আসামীর সম্মতির ভিত্তিতে যদি তাকে কান ধরে ওঠ-বস করানো হয় আর সেটার জন্য যদি এতো অসুবিধা হয়ে থাকে তাহলে প্রশ্ন আসে আর কি কেউ কখনো সাহস করবেন কোনো সমস্যার সমাধান করার”।

সেলিম ওসমান বলেন, দলের চেয়ারম্যান তাকে সংবাদ সম্মেলন করা থেকে বিরত থাকতে বলেছেন এবং আল্লাহ ও জাতীয় পার্টি আমার সঙ্গে আছেন বলে আশ্বস্ত করেছেন।

“আমি কোনো ফাউ এমপি না ” বলে সেলিম ওসমান ওইদিনের ঘটনায় একটি তদন্ত কমিটির সমালোচনা করে ছাত্রকে মারধোর করার অভিযোগের তদন্ত কোথায় জানতে চান।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারের জুমার নামাজের পর কোনো ধরনের সমাবেশ না করার আহ্বান জানান জাতীয় পার্টির সংসদ সদস্য।

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাসেলিম ওসমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি২০ বিশ্বকাপ বিষয়ে আইসিসির নতুন ঘোষণা আসছে

পরবর্তী

খ্রিস্টান বৃদ্ধাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর অভিযোগ

পরবর্তী

খ্রিস্টান বৃদ্ধাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত স্বর্ণকিশোরী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT