চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি যোদ্ধা, খেলব বিশ্বকাপ: সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে খেলতে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের বিপক্ষে ইনজুরিতে পড়া সালাহ নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাতটা কঠিন ছিল। কিন্তু আমি যোদ্ধা। প্রতিকূলতা থাকলেও রাশিয়া বিশ্বকাপে আপনাদের গর্বিত করতে আমি আত্মবিশ্বাসী।’

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল। ওই ম্যাচে ২৬তম মিনিটে দলটির প্রধান খেলোয়াড় সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। বদলি হিসেবে নামেন অ্যাডাম লাল্লানা।

এরপর তাকে নিয়ে মিশর জুড়ে হাহাকার পড়ে যায়। রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। সেই সালাহ সবাইকে আশ্বস্ত করছেন।

ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন ‘আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাকে শক্তি যোগাবে।’

মিশর তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরদিন। ১৫ জুন শুক্রবার তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT