চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ফিল্মের একজন স্ট্রাগল হিরো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

‘আমি ফিল্মের একজন স্ট্রাগল হিরো। স্ট্রাগল হিরো কেমন হয় তা আমি দেখেছি। আই নো দ্যাট ভেরি ওয়েল। সেজন্য চরিত্র নিয়ে আমাকে বেগ পেতে হয়নি। বেগ পেতে হয়েছে পরিচালকের কারণে। তিনি ভীষণ খুঁতখুঁতে। ভালো কাজ আদায়ের জন্য মরিয়া থাকেন। আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন। এটা অবশ্য বেটারমেন্টের জন্য করিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ দিচ্ছি।’

কথাগুলো বলছিলেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। এই অভিনেতা মুক্তির অপেক্ষায় থাকা ভৌতিক ছবি তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’-এ তার চরিত্র নিয়ে এসব কথা বলেন। আগামী ৯ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

প্রথমে ছবির নাম ছিলো ‘স্বপ্ন বাড়ি’। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘স্বপ্নের ঘর’।

মুক্তির আগে চিত্রনায়ক মিলন এ ছবিতে তার চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, কিছু কিছু জায়গায় পরিচালক কিছুই বলেনি। শুধু কাজ করিয়েছে নিয়েছেন। এজন্য কনফিউশজড হয়ে গিয়েছিলাম। যখন বুঝেছি হরর সিন ঢুকবে বা ইফেক্ট আসবে, তখন শুধু অন্ধের মতো অভিনয় করে গেছি। ফাইনালি কাজটা কেমন হয়েছে দর্শকরা দেখে বিচার করবেন।

‘স্বপ্নের ঘর’ ছবিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন জাকিয়া বারী মম। এ ছবির মাধ্যমে তারা তৃতীয়বারের মতো রুপালী পর্দায় হাজির হচ্ছেন। এর আগে মিলন-মম ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘আলতা বানু’ ছবিতে কাজ করেছিলেন। এবার মিলন-মমকে স্বামী-স্ত্রীর চরিত্রে নিয়ে আসছেন নির্মাতা তানিম রহমান অংশু।

Reneta

এই নির্মাতা ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বেশকিছু মিউজিক ভিডিও নির্মাণ করে। নির্মাতার প্রসঙ্গে ‘রাজনীতি’ ছবি দিয়ে তুমুল আলোচিত হওয়া মিলন বলেন, তানিম রহমান অংশু একজন পরীক্ষিত নির্মাতা। তাকে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখি। তার কাজ যদি সার্চ করে দেখতে পারি, তাহলে তার একটি সিনেমা কেন হলে গিয়ে দেখবো না?

যোগ করে ভার্সেটাইল অভিনেতা আরো বলেন, আমার ১২টি সিনেমা মুক্তি পেয়েছে। এসব ছবির মাধ্যমে আমি যা বুঝেছি দর্শক ভালো গল্পের ছবি দেখতে চায়। আমার সবগুলো ছবিতে ভালো গল্প ছিল। এটা প্রতিবার প্রমাণ হয়েছে, দর্শকরা জানেন। ‘স্বপ্নের ঘর’ ছবিতেও ভালো একটি গল্প আছে। আরও ব্যতিক্রম হচ্ছে এটা ভৌতিক গল্পের ছবি। আমাদের দেশে এ ধরণের ছবি হয়না।

সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে ‘স্বপ্নের ঘর’ নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শিমুল খান, কাজী নওশাবা আহমেদ। তাকি খান ফিল্মস-এর প্রযোজনায় ছবিটি পরিবেশনায় থাকছে মা চলচ্চিত্র। ২০১৬ সালে এর শুটিং শুরু হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনজাকিয়া বারী মমতানিম রহমান অংশুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT