চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি পরিপূর্ণ, সবার ভালোবাসায় থাকতে চাই আজীবন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০৪, মে ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরা নারী ও পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী সময়ে আগের রূপে ফিরেছে পৃথিবী। বহুদিন পর কোনো বিধি নিষেধ ছাড়া বেদনা ভুলে সবাই মিলে আনন্দে উদযাপন করেছেন ঈদ। বিয়ের পর প্রথম ঈদের দেখা পেলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। তাই এ দম্পতির ঈদ উদযাপনে উচ্ছ্বাস ছিলো দেখার মতো!

ঈদ উৎসবের দিনটি তারা উদযাপন করতে ছুটে গেলেন সমুদ্রপাড় কক্সবাজার, হিমছড়ির একটি রিসোর্টে! ঈদের আগের দিন সকালেই ঢাকা ছাড়েন রাজ-পরী, সঙ্গে আছেন পরীর নানা শামসুল হক।

ঈদের রাতে নানা শামসুল হক ও স্বামী রাজের সঙ্গে বেশকিছু ছবি দিয়ে পরী তার অনুভূতির কথা ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করেন।

Banglabid

পরী লেখেন, “রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ।”

পরী আরও বলেন, “আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে,আমি পরিপূর্ণ।”

সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পরী বলেন, “যারা আমাকে এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন তাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। এভাবেই আপনাদের ভালোবাসা আর দোয়ায় থাকতে চাই আজীবন। সবাইকে ঈদের শুভেচ্ছা।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদনানাপরীপরীমনিরাজলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইলিয়ামসনকে ফিরিয়ে ইংলিশদের বিপক্ষে কিউই দল

পরবর্তী

নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহত

পরবর্তী
নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহতের খবর, সরকারি ভবনের সামনে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহত

প্রেসের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য বাঁধা দেওয়া হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT