স্পোর্টস

আমি ছক্কা মারতে পারি: মিরাজ

আমি ছক্কা মারতে পারি: মিরাজ

দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমে ৩৩ বলে ৪১ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন মেহেদি মিরাজ। বল হাতেও নিয়েছেন দুই উইকেট। হয়েছেন ম্যাচ সেরা।

সোমবার ম্যাচ শেষে মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলার কথা।

ফরহাদ রেজার সঙ্গে ৮৫ রানের জুটি। ওই সময় দুজনের মধ্যে কি কথা হচ্ছিল এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন: আসলে আমাদের হাতে ওভার ছিল উইকেট ছিল না। ফরহাদ ভাই বললো যা করার আমাদের করতে হবে। ম্যাচ আমরা শেষ করে যাবো।

রুবেলকে স্ট্রেট দয়ে ছক্কা হাঁকানো প্রসঙ্গে মিরাজ বলেন: আমি ছক্কা মারতে পারি, অনেকে ভাবে আমি ব্যাটিং করতে পারি না। আসলে আমি আগে সিঙ্গেল নিয়ে ক্রিজে সেট হতে চাই এবং পরে বিগ হিটে যেতে চাই।

দলের বর্তমান অবস্থা সম্পর্কে  মিরাজ বলেন: আমরা প্রথমদিকে ভাল খেলতে পারি নাই। তবে আমাদের অধিনায়ক স্যামি সব সময় আমাদের সঙ্গে ছিল, আমাদের ভাল খেলার অনুপ্রেরণা দিতো। এখন আমরা ভাল পজিশনে উঠে এসেছি।

এদিকে রংপুরের বিপক্ষে এমন অসাধারণ জয়ে আনন্দে দিশেহারা অধিনায়ক ড্যারেন স্যামি। বললেন: এই রান করে আমরা জয়ের জন্য মরিয়া ছিলাম এবং ছেলেরা সেটা দেখিয়েছে।sunny

ফরহাদ রেজা ও মিরাজের ৮৫ রানের জুটি নিয়ে স্যামি বলেন: দলের রান করার জন্য দুজন খেলোয়াড়ের দরকার ছিল তা করে দিয়েছে ওরা। ওরা যেভাবে ব্যাটিং করছিল সিঙ্গেল বের করছিল সত্যিই অসাধারণ। আর বোলারাতো নিজেদের প্রমাণ করেছেন সত্যিকার অর্থে মাঠেই।

সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্সের আরাফাত সানি জানালেন বাজে খেলার জন্য তাদের হারতে হয়েছে।

সানি বলেন: ক্রিকেটে এমনটা হতেই পারে, আজকে আমরা বাজে ব্যাটিং করেছি। আমাদের একটা জুটির দরকার ছিল, যদি ২০ থেকে ৩০ রানের একটা জুটি হতো আমরা জিততাম।

সানি বলেন: আমাদের হাতে এখনো তিনটা ম্যাচ আছে নিজেদের সেরা টা দিয়ে ফিরে আসবো টুর্নামেন্টে।

বিষয়:বিপিএল টি২০ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…