চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি ওই হাসপাতালে কেনো যাব না, তার ব্যাখ্যাও দিতে বাধ্য নই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে চান না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

রোববার আইজি প্রিজন গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার কথা জানালে খালেদা জিয়া বলেন, ‘আমি ওই হাসপাতালে যাব না। কেন যাব না, তার কোনো ব্যাখ্যা দিতেও বাধ্য নই।’

বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী নন। তিনি বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী।

Banglabid

এর আগে শনিবার বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসকরা দাবি করেন, কারাবন্দী খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোকে’ আক্রান্ত হয়েছেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে তিনি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।

রোববার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খুব সম্ভবত গত পরশু খালেদা জিয়া রোজা রেখেছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে হেলে পড়ে যাচ্ছিলেন। তখন তার সঙ্গে থাকা গৃহপরিচারিকা ফাতেমা ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে জেলের চিকিৎসকরা তাকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রয়োজনে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। এখানে পর্যাপ্ত চিকিৎসা দেয়া সম্ভব না হলে প্রয়োজনে তাকে ইউনাইটেড বা অন্য কোনো হাসপাতালে নেয়া হবে। তবে তা নির্ভর করবে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সিদ্ধান্তের উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থ খালেদা জিয়াখালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT