চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের বিচ্ছেদের খবরেও সরব কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ন ০৫, জুলাই ২০২১
বিনোদন
A A

যে কোনো আলোচিত ইস্যু নিয়ে কথা বলা অভ্যেসে পরিণত করেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর এই মুহূর্তে বিটাউনের চর্চিত বিষয় আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ! এমন সময় কী করে চুপ থাকেন কঙ্গনা?

ঠিকই এই ইস্যুকে কেন্দ্র করে ভিনধর্মের বিয়ে নিয়ে কিছু প্রশ্ন তুলেন তিনি।

ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, “পাঞ্জাবের বহু পরিবার এক সন্তানকে হিন্দু হিসেবে, আরেক সন্তানকে শিখ হিসেবে বড় করে তোলে। এই বিষয়টা হিন্দু-মুসলিম বা শিখ-মুসলিম কিংবা অন্য কোনও ভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের বিয়ের ক্ষেত্রে দেখা যায় না। আমির খান স্যারের দ্বিতীয় ডিভোর্সের পর আমার মনে প্রশ্ন জাগল, ভিনধর্মের বিয়ের ক্ষেত্রে কেন সন্তানদের মুসলিম হতেই হয়, আর কেনই বা মহিলারা হিন্দু থাকতে পারেন না? পরিবর্তিত সময়ের দাবি মেনে আমাদের এই প্রথাও পালটানো উচিত। এক পরিবারে যদি হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, রাধাস্বামী এবং নাস্তিকরা মিলেমিশে থাকতে পারেন তাহলে মুসলমিরা কেন থাকতে পারবেন না? কেন মুসলিম সম্প্রদায়ের কাউকে বিয়ে করতে গেলে ধর্ম পরিবর্তন করতে হয়?”

গেল শনিবার সকালে আচমকা নিজেদের বিচ্ছেদ নেয়ার কথা ঘোষণা করেন আমির খান ও কিরণ রাও। জানান, যৌথভাবেই ছেলে আজাদের দায়িত্ব নেবেন দু’জনে।

আমির-কিরণের এই ঘোষণার পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেন ১৫ বছরের দাম্পত্যে ফাটল ধরল? তা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এর জন্য আবার অনেকে আমির ও ফাতিমা সানা শেখের ঘনিষ্ঠতাকেও দায়ী করেন।

রবিবার আবার আমির-কিরণ হাসিমুখে ক্যামেরার সামনে এসে জানান, বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আর এনিয়ে অনুরাগীদের বিশেষ চিন্তিত হতেও বারণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকঙ্গনাকঙ্গনা রানাউতকিরণ রাওকুইনবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT