চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ফেরা নিয়ে পাকিস্তান দলে ঠান্ডা যুদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সীজন থ্রী তে দাপুটে পারফরমেন্সের পর পাকিস্তান জাতীয় দলের দুয়ার খুলছে পেসার মোহাম্মদ আমিরের। পিসিবি সূত্র জানিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ।

স্পট ফিক্সিং এর শাস্তি হিসেবে পাঁচ বছরের নির্বাসন জীবন কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমির। চিটাগং ভাইকিংসের পক্ষে খেলে এই বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা এখন পর্যন্ত ১১টি।

গতকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মিটিংয়ে আমিরকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় চেয়ারম্যান শাহরিয়ার খান, হেড কোচ ওয়াকার ইউনুস ও প্রধান নির্বাচক হারুন রশীদ।

পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমির গত পাঁচ ছয় মাস ধরে যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে পাকিস্তান দলে সুযোগ পেতেই পারে। তবে আগে ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে, দলে ফিরতে চাইলে কী ধরনের আচরণ করা উচিত তা ওকে বোঝাতে হবে।’

সমস্যাটা হচ্ছে, পিসিবি আমিরের ফেরা দেখতে চাইলেও দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই আমিরকে সতীর্থ হিসেবে মেনে নিতে রাজি নন। এ ব্যাপারে পিসিবি প্রধান বলেন, ‘সকলে বসে আলোচনা করেই এ সমস্যার সমাধান করতে হবে।’ আমির নিজেও মুখিয়ে আছেন দলে ফেরার জন্য।

এদিকে পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, স্পট ফিক্সিংয়ে আমিরের দুই সহযোগী মোহাম্মদ আসিফ ও সালমান বাটের জন্য খুলে দেয়া হচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দরজা। ২০১৬’র ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে আসিফ ও সালমানের পুনর্বাসন প্রক্রিয়া।

পিসিবির একজন মুখপাত্র বলেছেন, ‘চলমান ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওয়ানডে কাপে তাদের খেলতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কায়েদ-ই-আযম ট্রফি শেষ হওয়ার সাথে তাদেরও সব পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। এরপর তারা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে।’

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পড়েন এই দুজন ও আমির। তাদের জেলও হয়েছিল। ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধও করা হয়। গেলো সেপ্টেম্বরে তিনজনই নিষেধাজ্ঞা শেষ করেছেন। আমির ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেলেও আসিফ ও সালমানকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে।

ট্যাগ: বিপিএল ৩মোহাম্মদ আমিরসালমান বাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই মাসেও গ্রেপ্তার হয়নি সাম্য হত্যার মূল পরিকল্পনাকারী

পরবর্তী

মিসরে পেট্রল বোমায় নিহত ১৮

পরবর্তী

মিসরে পেট্রল বোমায় নিহত ১৮

জেএমবির ভয়ে ঘন ঘন আস্তানা পরিবর্তন করতেন লুৎফর রহমান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT