চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ইনসুইংয়ে ইনজুরিতে রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেলেও ইনজুরি যেন ভারতকে ছাড়ছে না। অধিনায়ক ধোনির পর গোড়ালীতে ইনজুরির কবলে পড়েন শিখর ধাওয়ান, এবার ইনজুরিতে পড়লো ওপেনার রোহিত শর্মা।

আমিরের করা ইনিংসের প্রথম বল গিয়ে সরাসরি আঘাত হানে রোহিতের বাম পায়ে। দুর্দান্ত বলে অনেকটাই হতভম্ব হয়ে যান রোহিত। পরের বলটি আরো দুর্দান্ত করেন আমির। এবার ফুল লেন্থের ইনসুইঙ্গারে ভারতীয় ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁ-হাতি পেসার।

এদিকে পরপর দুবার পায়ে বল আঘাত হানায় বড় ধরনের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক এক্স-রে করানো হয়েছে রোহিত। এক্স-রের ফলাফল এখনো পাওয়া না গেলেও আগামী ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

Banglabid

তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা দাবি করছে, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ। দুই ওপেনারই শ্রীলঙ্কার বিপক্ষে বাইরে চলে গেলে তখন নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে ভাবতে হবে ভারতকে।

ওপেনার হিসেবেই অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা যেতে পারে পার্থিব পটেলকে। যদিও সেই সম্ভবনা প্রায় নেই। রোহিতের যা চোট তাতে তিনিই খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজুরিতে রোহিত শর্মাএশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরের ইনসুইংয়ে ইনজুরিতে রোহিত

পরবর্তী

আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৮ সদস্য আটক

পরবর্তী

আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৮ সদস্য আটক

আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৮ সদস্য আটক

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT