চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরকে ‘চড়’ মেরে পাপ স্বীকার করান আফ্রিদি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ন ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’এ ২০১০ সালে লর্ডস টেস্টের স্পটফিক্সিং নিয়ে একাধিক কথা লিখেছেন শহিদ আফ্রিদি। তা নিয়ে বিশ্বকাপের আগে বিতর্কে টালমাটাল ছিল পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপ চলায় খানিকটা ঝিমিয়ে আসলেও বিতর্ক কমতে দিলেন না আব্দুর রাজ্জাক। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের দাবী, ফিক্সিংয়ে জড়িত থাকার কথা বের করার জন্য মোহাম্মদ আমিরের গায়ে হাত তুলেছিলেন তখনকার ওয়ানডে অধিনায়ক আফ্রিদি!

পাকিস্তানের জিএনএন নিউজ টিভিকে এক সাক্ষাৎকারে সেই ফিক্সিং নিয়ে বলেছেন রাজ্জাক, ‘আফ্রিদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছিল। আমি ঘর হতে বের হতেই চড়ের শব্দ শুনি। এরপরেই আমির সব সত্য জানিয়ে দেয়!’

সেই ঘটনার পরে তাড়াহুড়ো করে স্পট ফিক্সিংয়ের তিন পাপী মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফকে দেশে পাঠিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সত্যকে ধামাচাপা জন্য বোর্ডের চেষ্টায় বিরক্ত হয়েছিলেন বলে রাজ্জাকের ভাষ্য, ‘আমি ভেবেছিলাম বোর্ড হয়তো আইসিসির কাছে যাবে। কিন্তু তা না করে তিন ক্রিকেটারের পাপকে অস্বীকার করে এবং তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়। তাদেরকে হয়তো এক বছর নিষেধাজ্ঞা দেয়া হতো! আসল সত্য স্বীকার না করে বোর্ড শেষ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটকে দূষিত করেছে।’

এখানেই থামেননি রাজ্জাক। সালমান বাটরা ফিক্সিং করছেন সেটা নাকি বুঝতে পেরেছিলেন তিনিও। বুঝতে পেরে জানিয়ে দিয়েছিলেন আফ্রিদিকে। আফ্রিদি তার কথা পাত্তা দেননি বলে দাবী করেছেন, ‘আমি আফ্রিদিকে বিষয়টা জানিয়েছিলাম। কিন্তু আফ্রিদি বললো এটা নাকি আমার ভ্রান্ত ধারণা। টি-টুয়েন্টি বিশ্বকাপে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি আর সালমান ব্যাট করছিলাম, তখনই বুঝতে পারলাম ও(সালমান) দলটাকে ডুবিয়ে ছাড়বে।’

‘আমি অবাক হয়ে গিয়েছিলাম সালমানের খেলা দেখে। যখন আমি বুঝতে পারলাম যে ও কিছু একটা করছে, বললাম আমাকে স্ট্রাইক দিতে। কিন্তু তা না করে দুই-তিনটা বল অহেতুক নষ্ট করে তারপর আমাকে স্ট্রাইক দেয়া হল। আমি রান তোলার চেষ্টায় শেষ পর্যন্ত চাপে পড়লাম আর আউট হয়ে গেলাম!’

রাজ্জাক এমন দিনে কথাটা সামনে আনলেন, যেদিন আমির ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করে অজিদের রানের চাকায় লাগাম দিয়েছেন বিশ্বকাপে। নিয়েছেন ৩০ রানে ৫ উইকেট। পেছনে ফেলে এসেছেন সেইসব পাপ-ভুল! ঘুরে দাঁড়িয়ে দলের আক্রমণের পেস-নেতৃত্ব দিচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল রাজ্জাকপাকিস্তানি স্পট ফিক্সিংবিশ্বকাপ-২০১৯মোহাম্মদ আমিরশহিদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT