চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার সকল ভালোবাসা জয়নালের জন্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
শিরীন আক্তার-জয়নাল-ভালোবাসা

আজ বিশ্ব ভালোবাসা দিবস। কাছের মানুষগুলোর প্রতি নিজের মনে জমে থাকা ভালোবাসা প্রকাশ করার দিন। শুধু বিশেষ একজন না, পরিবারের সদস্যদেরকেও নিজের ভালোবাসার কথা নতুন করে জানানোর সুযোগ রয়েছে আজকের দিনে।

কিন্তু এই বিশেষ দিনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক শিরীন আক্তারের সব ভালোবাসা শুধু ছোট ভাই ও সহকর্মী জয়নালের জন্য, যাকে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিলে হারিয়েছিলেন তিনি। কারণ ১৪ ফেব্রুয়ারি শুধু বিশ্ব ভালোবাসা দিবস নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবসও।

জয়নালের স্মৃতিচারণ করে শিরীন আক্তার ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন:

Banglabid

‘১৪ ফেব্রুয়ারি। আমার সকল ভালবাসা জয়নালের জন্য। ’৮৩-র মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল বিশাল মিছিলে শহীদ জয়নাল, আমার ছোট্ট সাহসী ভাইটি। আমার সহকর্মী। নোয়াখালীর চাটখিল থেকে অনেক স্বপ্ন চোখে নিয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে। মিছিলে মিছিলে মুখরিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। অবৈধ ক্ষমতা দখল আর স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। মজিদ খানের শিক্ষনীতির বিরুদ্ধে এক সেকুলার বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলবার জন্য সেই মিছিল এগিয়ে চলছিল।

১৪ ফেব্রুয়ারির আগের দিন মধুর ক্যান্টিনে এসে আমাকে বলল, ‘এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই’। আমি হেসে বললাম, নিশ্চয় পড়বে। আগামীকাল মিছিলে এসো। বুঝতে পারিনি আমার এ আহবান ওকে মৃত্যুর কোলে ঠেলে দিবে। দুরন্ত সাহসে হেঁটে চলছিল মিছিল। বটতলা থেকে সে মিছিল শিক্ষাভবন। সেখানেই লুটিয়ে পড়েছিল জয়নাল। অনেক যুদ্ধের পর লাশ নিয়ে রাখা হল আর্টস ফ্যাকাল্টিতে। রাজনৈতিক নেতারা আসবেন, দেখবেন। হঠাৎ পুলিশের আক্রমণ ছিনিয়ে নিয়ে গেল জয়নালকে। রাতে কারফিউ। অতপর ———————-

আজ ১৪ ফেব্রুয়ারি। এই দিনে তাই জয়নালের কথা বার বার মনে পড়ছে। আমি বিশ্বাস করি ভালবাসার চাইতে কোন মারণাস্ত্র শক্তিশালী হতে পারে না। ভালবাসা দিয়েই জয় করতে চাই পৃথিবীর মানবতা।

Reneta

ভালবাসার উত্তাপে উজ্জীবিত হোক মানবিক বোধ। নির্মূল হয়ে যাক সকল নষ্ট-ভ্রষ্ট চিন্তা।

জয়তু ১৪ ফেব্রুয়ারি।। জয়তু জয়নাল।।’শিরীন আক্তার-জয়নাল-ভালোবাসা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বৈরাচার প্রতিরোধ দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন নিয়ে নিউজিল্যান্ডে স্টোকস

পরবর্তী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন

পরবর্তী
বিএনপি-খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন-খালেদা জিয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন

প্রশ্নফাঁসে নোবেল প্রাপ্তির সম্ভাবনা!

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT