চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার শক্তি জনগণ, তারা আমাকে মূল্যায়ন করেছে: আইভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ, রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বার মেয়র হওয়া ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমার শক্তি জনগণ। আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণ আমাকে মূল্যায়ন করেছে।’

তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। তাদের আমি ধন্যবাদ জানাই। তারা আমার প্রতি আস্থা রেখেছেন।’

রোববার ১৬ জানুয়ারি  রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে ফলাফল-পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আইভী।

তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি আমার কাকা হন। আমি জয়ী হয়েছি তাতে কী, আমি তার সাথে দেখা করতে যাবো।’

আইভী বলেন, ‘জনগণ সকল ভয়ভীতি ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকায় ভোট দিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম, তারা আওয়ামী লীগের প্রতীককে বিজয়ী করেছে।’

আইভী বলেন, ‘আমি মানুষকে কখনো মিথ্যা বলিনি, মিথ্যা আশ্বাস দিইনি। যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটাই আসছে মনের ভেতর থেকে। এ শহরের মানুষ আমাকে বিমুখ করেনি। আমি যেমন বলেছিলাম আমি এক লাখ ব্যবধানে পাশ করব। কিন্তু যদি ভোট কাস্টিং আরো বেশি হতো তাহলে সেই এক লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোটে কাস্টিং কম হয়েছে। তবু আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’

Reneta

তিনি বলেন, ‘আমার কাকা (তৈমূর আলম খন্দকার) আগেও আমাকে অনেক কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছে জয়-পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছে, আমিও বলেছি। তার পরিকল্পনার সাথে অনেক কিছুই আমার মিল রয়েছে। আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ।’

নগর গড়তে শামীম ওসমানকে সাথে রাখবেন কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘যে কেউ আমার সাথে উন্নয়নে অংশ নিতে পারে। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবেলা করেছি আগামীতেও করব।’

তিনি বলেন, ‘আবার প্রমাণিত হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঘাঁটি। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজীবন এ দল করব। জয় বাংলার পক্ষে থাকব। তবে সব কিছুর ঊর্ধ্বে নারায়ণগঞ্জের মানুষ আমাকে সমর্থন দিয়েছে।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘কারচুপি কোথায় হলো। এত গণমাধ্যমের উপস্থিতিতে কীভাবে কারচুপি হলো। এত গণমাধ্যমে আমি তো আগে দেখি নাই। এর আগের মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন আপনারা সারাদিন গণমাধ্যম নারায়ণগঞ্জে ছিলেন। ইঞ্জিনিয়ারিংটা কোথায় ছিল? ভোট স্লো হয়েছে এ অভিযোগ আমি সারাদিন করেছি। স্লো না হলে এক লাখ ভোটের ব্যবধানে জিততাম। তৈমূর কাকা কী অভিযোগ করেছেন, সেটা তিনিই বলতে পারবেন।’

এ সময় আইভী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে যাবেন বলেও জানান।

নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন জানিয়ে আইভী বলেন, ‘আগের যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলোও বাস্তবায়ন করব। তৈমূর কাকা যেগুলো বলেছেন সেটাও চিন্তাভাবনা করে তার সাথে আলোচনা করে করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিক নির্বাচন ২০২২সেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT